


আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !
বস্তুনিষ্ঠ ও নির্যাতিত পীড়িত মানুষের কণ্ঠস্বর হিসেবে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দীর্ঘ এক যুগ সুনামের সাথে মিশে আছে দৈনিক গ্রামের কাগজ। পত্রিকাটির কর্ণধার মবিনুল ইসলাম মবিন ১৯৯৯ সালে ২৬শে মার্চে নিজের চেষ্টা ও নিষ্ঠা দিয়ে যশোরের সংবাদপত্রের তালিকায় নতুন এ সংবাদপত্রের নাম যোগ করেন । প্রথমে এটি সাপ্তাহিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। ২০০১ সালের ২২ ডিসেম্বর হতে দৈনিক হিসেবে চালু করা হয়। ২০০২ সালের ১৭ই মার্চ হতে গ্রামের কাগজে রঙের ছোয়া লাগে। গ্রামের কাগজই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বপ্রথম রঙ্গিন দৈনিক পত্রিকা। এক ঝাঁক উদ্যোমী তরুন সাংবাদিকের নিরলস পরিশ্রমে অতি অল্প সময়ের মধ্যে গ্রামের কাগজ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও ব্যতিক্রমী সংবাদ পরিবেশনের কারণে পাঠকদের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয় গ্রামের কাগজ। শুধু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নয়,সামাজিক ও সেবামূলক কাজ করেও গ্রামের কাগজ এ অঞ্চলের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। পিতৃহারা দরিদ্র অসহায় শিশু মুন্নী হৃদরোগে আক্রান্ত হলে তাকে বাঁচাতে পাশে এসে দাঁড়ায় গ্রামের কাগজ। প্রায় ৫লাখ টাকা সংগ্রহ করে দিয়ে সফলভাবে তার হার্ট অপারেশনে অসাধারণ ভূমিকা রাখে পত্রিকাটিতে কর্মরতরা। এই মহতি উদ্যোগ পাঠক ও সুধীমহলে ব্যাপক সুনাম অর্জন করে। এছাড়া এ জনপদে চুয়াডাঙ্গার মেয়ে ক্লোজআপ ওয়ান খ্যাত লালন কন্যা বিউটির পাশে এসে দাঁড়ায় গ্রামের কাগজ। গ্রামের কাগজ প্রতিদিনই ব্যতিক্রমী পরিবেশনা নিয়ে পাঠকের সামনে হাজির হচ্ছে। তথ্য প্রযুক্তিতেও এগিয়ে গেছে গ্রামের কাগজ। পত্রিকার পরিচিত বিশ্বব্যাপী ছড়িতে উদ্যোগী হয় গ্রামের কাগজ কর্তৃপক্ষ। ২০১০ সালের ১৩ মার্চ আনুষ্ঠানি যাত্রা শুরু করে গ্রামের কাগজের অন-লাইন প্রকাশন। ব্যতিক্রম ধর্মী উপস্থাপনা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ফলে গ্রামের কাগজ পৌছে গেছে বিশ্বব্যাপী। ২০১১ সালের ২৬ মার্চ গ্রামের কাগজের পথচলার এক যুগে পর্দাপন হয়েছে। আমরা আরো অনেকদুর এগিয়ে যেতে চাই। যুগযুগ ধরে বেচেঁ থাকতে চাই। তারই ধারবাহিকতায় মবিনুল ইসলাম মবিনের নেতৃত্বে এক ঝাঁক সৎ ও পরিশ্রমী উদ্যোমী সংবাদ কর্মীদের প্রচেষ্টায় এগিয়ে চলছে গ্রামের কাগজ।
