

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে তথ্য বিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। পাওনা আদায় হবে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক লেনদেন শুভ। চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেন শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন):শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দীর আবির্ভাব ঘটতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজে প্রিয়জনের সহযোগিতা পাবেন। পাওনা আদায় হবে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। পারিবারিক দ্বন্দে¡র অবসান হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক লেনদেন শুভ। চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ। দাম্পত্য কলহের অবসান হতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): পেশাজীবীদের কারও কারও মক্কেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরির খোঁজ পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। যাবতীয় কেনাকাটা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিক্ষার্থীদের কেউ কেউ বিদেশে অধ্যয়নের সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের দেখা পাবেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।
