
ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।
প্রধান সম্পাদক


আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বেকারদের কর্মপ্রাপ্তির চেষ্টা ফলপ্রসূ হতে পারে। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করুন। চাকরিজীবীদের কাজের চাপ বাড়তে পারে। সহকর্মীর সাথে সুসম্পর্ক বজায় রাখুন। জরুরি কাজ পূর্বেই সেরে নিন। শরীরের যত্ন নিন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): বৈষয়িক কর্মে অগ্রগতি হতে পারে। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কোন সমস্যার সমাধানের সম্ভাবনা রয়েছে। ঠান্ডা মাথায় কাজ করুন। সামাজিক কর্মে ব্যস্ততা বাড়তে পারে। নতুন বন্ধু লাভের যোগ রয়েছে।
মিথুন (২২ মে-২১ জুন): কর্মক্ষেত্রে কোনরূপ পরিবর্তন হতে পারে। চাকরিজীবীদের কাজের চাপ বাড়তে পারে। কোন নতুন চুক্তি সম্পাদনের প্রয়োজন হতে পারে। চুক্তির পূর্বেই ভালো মন্দ বুঝে নিন। কোন সংবাদে আবেগপ্রবণ হতে পারেন। প্রাপ্ত তথ্য যাচাই করে নিন।
কর্কট (২২ জুন-২২ জুলাই): অহেতুক ব্যয় বৃদ্ধির আশংকা রয়েছে। আর্থিক কর্মে সতর্ক থাকুন। প্রিয়জনের সাথে মতবিরোধ হতে পারে। কৌশলে সুসম্পর্ক বজায় রাখুন। গৃহে অতিথির আগমণ হতে পারে। আজ প্রাপ্তিযোগ রয়েছে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কাজের চাপ বাড়তে পারে। সহকর্মীদের সাথে সদ্ভাব বজায় রাখুন। কর্মোন্নতির সম্ভাবনা রয়েছে। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করুন। স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। শরীরের যতœ নিন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। কাজে মনোযোগ দানে সুফল পাবেন। বৈষয়িক ব্যস্ততা বাড়তে পারে। শিক্ষার্থীদের পাঠে অধিক মনোযোগ প্রয়োজন। মাতৃস্বাস্থ্যের প্রতি লক্ষ্যে রাখুন। প্রাপ্ত তথ্য যাচাই করে নিন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): প্রতিপক্ষের তৎপরতা বাড়তে পারে। সতর্ক দৃষ্টি রাখুন সবদিকে। স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। জরুরি কাজ পূর্বেই সেরে নিন। ব্যবসায়ীক কর্মে সতর্ক পদক্ষেপ নিন। অন্যের উপর নির্ভর না করাই ভালো।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ীদের সময় ভালো নয়। ব্যবসায় প্রতিযোগিতা বাড়তে পারে। আর্থিক সমস্যায় ভুগতে পারেন। আর্থিক কর্মে সাবধান থাকুন। স্বামী স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): অন্যের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। যৌথ কর্মে সতর্ক থাকুন। কর্মপরিবেশ সাময়িক জটিল হতে পারে। ধৈর্য ধারনে সুফল পাবেন। পিতৃস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। প্রাপ্ত তথ্য যাচাই করে নিন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কোন শুভ সংবাদ পেতে পারেন। আজ আনন্দভ্রমণ হতে পারে। ভ্রাতা ভগ্নির সাফল্যে আনন্দিত হতে পারেন। কোন নতুন যোগাযোগে উপকৃত হতে পারেন। কর্মস্থলে কোনরূপ পরিবর্তন হতে পারে। চাকরিজীবীদের কারও কারও বদলির সম্ভাবনা রয়েছে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আর্থিক সমস্যা হতে পারে। আর্থিক কর্মে সতর্ক থাকুন। প্রিয়জনের জন্য চিন্তিত হতে পারেন। বৈষয়িক ব্যস্ততা বাড়তে পারে। শিক্ষার্থীদের সময় ভালো নয়। পাঠে অধিক মনোযোগ প্রয়োজন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মানসিক অস্থিরতা ভুগতে পারেন। কাজে মনোযোগ দিলে সুফল পাবেন। শিক্ষার্থীদের সময় ভালো নয়। পাঠে অধিক মনোযোগ প্রয়োজন। বৈষয়িক কর্মে ব্যস্ততা বাড়তে পারে। বাসস্থান পরিবর্তনের প্রয়োজন হতে পারে।

