

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
স্পোর্টস ডেস্ক : ডানহাতের আঙুলে চোট পাওয়ায় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে খেলতে পারবেন না কুমার সাঙ্গাকারা। তৃতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় আঙুলে চোট পান শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক।
প্রেমাদাশা স্টেডিয়ামে ব্যক্তিগত ৭৩ রানে ব্যাট করার সময় অশোক দিন্দার বলে পুল করতে গিয়ে বিরাট কোহলির হাতে ধরা পড়েন সাঙ্গাকারা। ওই সময় দিন্দার বল তার হাতে আঘাত করায় শুধু পুলই মিস করেননি; চার সপ্তাহের জন্য চলে গেলেন মাঠের বাইরে। শ্রীলঙ্কা ক্রিকেটের মুখপাত্র জানান, ‘চোটের জন্য আগামী ১১ আগস্ট শুরু হতে যাওয়া শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে।’
চোট পাওয়ার পর অন-ফিল্ডে চিকিৎসা নিয়ে ব্যাট করেছেন সাঙ্গাকারা। দিন্দার বলে আউট হওয়ার কিছুক্ষণ পরই এক্স-রে করানো হয় তার ডানহাতের কনিষ্ঠা আঙুলের। এক্স-রে’র রিপোর্টে আঙুল ভেঙে যাওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা। ব্যক্তিগত ২৪ রানে ইনিংসের ১৫তম ওভার চলার সময় প্রথমবার চোট পান সাঙ্গাকারা। দ্বিতীয়বার একই স্থানে আঘাত হানে অশোক দিন্দার বল।
মাহেলা জয়াবর্ধনে বলেন, ‘যখন আপনি খেলার মাঝামাঝি সময় আউট হবেন তখন চোটের বিষয়টি গুরুত্ব পাবে না আপনার কাছে। আর সাঙ্গাকারার মানসিকতা এমন লড়াইয়ের সময় তার কাছে প্রাধান্য পায় না ব্যথা। যদিও স্ক্যানের পর তার আঙুলে ফাটল ধরা পড়েছে। এজন্য এক একমাস বিশ্রাম থাকতে হতে পারে সাঙ্গাকারাকে।’

