http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

ডোপ পাপী উজবেকিস্তানের জিমন্যাস্ট
    A+ A A-

স্পোর্টস ডেস্ক : ড্রাগ টেস্টে ব্যর্থ হওয়ায় লন্ডন অলিম্পিক থেকে প্রাথমিকভাবে বরখাস্ত করা হয়েছে উজবেকিস্তানের একজন মহিলা জিমন্যাস্টকে। এটা প্রতিযোগিতার দ্বিতীয় ডোপিংয়ের ঘটনা। 

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানায়, পরীক্ষা-নিরীক্ষার পর উজবেকিস্তানের জিমন্যাস্ট লুইজা গালিলিনার শরীরে নিষিদ্ধ উপাদান পাওয়া গেছে। এখনই তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না। ‘বি’ নমুনা টেস্টের রিপোর্ট হাতে পাওয়ার পরই তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার আলবেনিয়ার ভারত্তোলক হেইসেন পুলাকুকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করে আইওসি। গত ২৩ জুলাই পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে নিষিদ্ধ উপদান পাওয়া গেছে।