http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

আবারো শীর্ষে যুক্তরাষ্ট্র
    A+ A A-

স্পোর্টস ডেস্ক : চীনকে পেছনে ফেলে বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো অলিম্পিকের পদক তালিকার শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। ত্রয়োদশ দিন শেষে ৩৯ সোনা, ২৫ রুপা ও ২৬ ব্রোঞ্জসহ যুক্তরাষ্ট্রের ৯০টি পদক। 

দ্বিতীয় স্থানে নেমে যাওয়া চীনের অর্জন ৩৭ সোনা, ২৪ রুপা ও ১৯ ব্রোঞ্জসহ ৮০টি পদক। ২৫ সোনা, ১৩ রুপা ও ১৪ ব্রোঞ্জসহ ৫২টি পদক নিয়ে তৃতীয় স্থানেই স্বাগতিক যুক্তরাজ্য।

বিচ ভলিবল (পুরুষ)

তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনালে ব্রাজিলের অ্যালিসন সেরুটি ও ইমানুয়েল রেগোকে ২৩/২১, ১৬/২১ ও ১৬/১৪ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছে জার্মানি।

তায়কোয়ান্দো

পুরুষদের ৬৮ শ্রেণীর ওজন শ্রেণীতে ইরানের মোহাম্মদ মোতামেদ বাঘেরিকে হারিয়ে তুরস্ককে প্রথম সোনা এনে দিয়েছেন সার্ভেট তাজেগুল।

মহিলাদের ৫৭ কেজি ওজন শ্রেণীতে চীনের ইউজহো হয়োকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাজ্যের জাদে জোনস।

ওয়াটার পোলো

মহিলাদের ওয়াটার পোলোতে স্পেনকে ৮-৫ গোলে হারিয়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। হাঙ্গেরিকে ১৩-১১ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে অস্ট্রেলিয়া।

বক্সিং

মহিলাদের ৫১ কেজি ওজন শ্রেণীতে চীনের কানকান রেনকে হারিয়ে এবারের অলিম্পিক বক্সিংয়ের প্রথম সোনা জিতেছেন যুক্তরাজ্যের নিকোলা অ্যাডামস।

মহিলাদের ৬০ কেজি ওজন শ্রেণীতে রাশিয়ার সোফিয়া ওচিগাভাকে হারিয়ে আয়ারল্যান্ডকে প্রথম সোনা এনে দিয়েছেন কেটি টেলর।

মহিলাদের ৭৫ কেজি ওজন শ্রেণীতে রাশিয়ার নাদেজদা তোরলোপোভাকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ক্ল্যারেসা শিল্ডস।

ক্যানু

পুরষদের ক্যানু ডাবল (সি-২) ১০০০ মিটারে সোনা জিতেছে জার্মানি। বেলারুশ রুপা ও রাশিয়া ব্রোঞ্জ জিতেছে।

মহিলাদের কায়াক ডাবল (কে-২) ৫০০ মিটারের সোনা গেছে জার্মানির ঘরে। হাঙ্গেরি রুপা ও পোল্যান্ড জিতেছে ব্রোঞ্জ।

মহিলাদের কায়াক সিঙ্গল (কে-১) ৫০০ মিটারে অবশ্য ডানোটা কোজাকের সৌজন্যে হাঙ্গেরিই সোনা জিতেছে। রুপা ইউক্রেন ও ব্রোঞ্জ দক্ষিণ আফ্রিকার।

পুরুষদের কায়াক ফোর (কে-৪) ১০০০ মিটারে সোনা জিতেছে অস্ট্রেলিয়া। হাঙ্গেরি রুপা ও চেক প্রজাতন্ত্র ব্রোঞ্জ পেয়েছে।

ইকুয়েস্ট্রিয়ান

মহিলাদের ব্যক্তিগত ড্রেসেজে সোনা জিতেছেন যুক্তরাজ্যের শার্লট ডুজারডিন। রুপা নেদারল্যান্ডসের আডিলেন্ড কর্নেলিসেন এবং ব্রোঞ্জ পেয়েছেন আরেক মার্কিনি লরা বেচটোলশেইমার।

সাঁতার

মহিলাদের ১০ কিলোমিটার ম্যারাথন সাঁতারে হাঙ্গেরির ইভা রিজটোভা সোনা, যুক্তরাষ্ট্রের হ্যালি অ্যান্ডারসন রুপা ও ইতালির মার্তিনা গ্রিমালদি ব্রোঞ্জ জিতেছেন।

খেলার সংবাদ -এর সকল খবর