http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলে শরিয়তপুর জয়ী
    A+ A A-

স্পোর্টস ডেস্ক : ওয়ালটন ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবার শরিয়তপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ জিতেছে।

শরিয়তপুর স্টেডিয়ামে স্বাগতিক শরিয়তপুর জেলা ১-০ গোলে হারায় রাজবাড়ী জেলাকে। বিজয়ী দলের সাইফুর রহমান একমাত্র গোলটি করেন। গাজীপুর স্টেডিয়ামে স্বাগতিক গাজীপুর জেলা ১-০ গোলে হারায় নরসিংদী জেলাকে। বিজয়ী দলের প্রণব একমাত্র গোলটি করেন।

মানিকগঞ্জ স্টেডিয়ামে টাইব্রেকারে নারায়ণগঞ্জ ৪-২ গোলে হারিয়েছে স্বাগতিক মানিকগঞ্জকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। মানিকগঞ্জের গফুর এবং নারায়ণগঞ্জের পারভেজ গোল করেন।

নেত্রকোনা স্টেডিয়ামে স্বাগতিক নেত্রকোনা ৪-১ গোলে হারিয়েছে শেরপুরকে। বিজয়ী দলের তখলিস আহমেদ দু’টি এবং রবিন ও আউয়াল একটি করে গোল করেন।

বুধবার শরিয়তপুর স্টেডিয়ামে ফরিদপুর ও মাদারীপুর, গাজীপুর স্টেডিয়ামে কিশোরগঞ্জ ও ঢাকা, মানিকগঞ্জ স্টেডিয়ামে মুন্সিগঞ্জ ও টাঙ্গাইল এবং নেত্রকোনা স্টেডিয়ামে ময়মনসিংহ ও জামালপুর মুখোমুখি হবে।

খেলার সংবাদ -এর সকল খবর