


আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচ মহসিন খান মনে করেন, টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর দলে পরিণত হবে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অসাধারণ এক জয়ের পর এ কথা বললেন তিনি।
২০১০ সালে ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিং নিয়ে আলোচনা-সমালোচনার কারণে বিপর্যস্ত ছিল পাকিস্তান ক্রিকেট দল। সেখান থেকে যে এত দ্রুত তার দল ঘুরে দাড়াতে পারবে এটা কেউ ভাবেনি। অবশ্য আনপ্রেডিক্টেবল শব্দটি যেই দলের নামের সাথে যুক্ত হয়ে আছে এটা তাদের পক্ষে অসম্ভব নয়।
২০১১ সালটি বেশ ভালোই কাটিয়েছে পাকিস্তান দল। পাঁচটি টেস্ট সিরিজের মধ্যে চারটি সিরিজই জিতেছে তারা। ওয়ানডেতেও তারা ছিল অপ্রতিরোধ্য। ছয়টি সিরিজে অংশ নিয়ে সবকটিতেই জয়ের স্বাদ পায় পাকিস্তান। বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত খেলাটাও ছিল বিরাট অর্জন।
এমন অর্জনের পর পাকিস্তান দলকে ভবিষ্যত এক নম্বর দল বলে মনে করছেন সেই দলের কোচ মহসিন খান। তিনি বলেন, ‘আমি মনে করি এই দলের বিশ্বের এক নম্বর দল হবার মতো অবস্থায় আছে। আমাদের লক্ষ্য ওয়ানডে ও টেস্টে প্রথম তিনটি স্থানের মধ্যে থাকা এবং এরপর আমরা বিশ্বের শীর্ষ জায়গাটিতে চলে যেতে পারবো।
অধিনায়ক মিসবাহ-উল-হকেরও প্রশংসা করেছেন কোচ মহসিন খান। দলের কান্ডারি সম্পর্কে তিনি বলেন, মিসবাহ খুবই ভালো অধিনায়ক এবং তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। কোচ এবং সিনিয়র হিসেবে সে আমাকে খুব শ্রদ্ধা করে এবং আমিও তাকে অধিনায়ক হিসেবে শ্রদ্ধা করি। আমরা এক সাথে গেম-প্ল্যান করি। সে আমার অভিজ্ঞতাকে শ্রদ্ধা করা ছাড়াও, আমার কাজে সহযোগিতা করে’।
এদিকে, কোচের মত পাকিস্তান দল নিয়ে প্রশংসা করেছেন অধিনায়ক মিসবাহ-উল-হক। তিনি বলেন, ‘আমি আশা করছি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর আমাদের হারানো ভাবমূর্তি ফিরে পাবো। আমার মনে হয় সারাবিশ্ব স্বীকার ও গ্রহণ করবে যে পাকিস্তানের ক্রিকেট আবারো তার ফর্মে ফিরছে।
