


আসাদ বেহেস্তী
আকাশ জুড়ে প্রতিদিনই
জমছে কালো মেঘ,
উঠছে বাতাস, বইছে হাওয়া
ঝড়ের মতোন বেগ!
কিন্তু বাতাস প্রতিদিনই
যাচ্ছে অন্য দিকে,
আসছেনাতো বৃষ্টি এখন
মেঘটা হচ্ছে ফিকে !

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ফর্মে থাকা খুলনা রয়েল বেঙ্গলসের বিপক্ষে অসাধারণ জয় পেয়েছে বরিশাল বার্নার্স। ব্রাড হজের দল ৪ উইকেটে হারিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সাকিব আল হাসানের দলকে।
খুলনা রয়েল বেঙ্গলস ইনিংস: ১৬১/৭ (ওভার ২০)
বরিশাল বার্নার্স ইনিংস: ১৬২/৬ (ওভার ১৯.৩)
ফল: বরিশাল ৪ উইকেটে জয়ী
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে খুলনার বোলিং তোপে পড়ে বরিশাল। দলীয় ৫৩ রানের মধ্যেই বিদায় নেয় চার উইকেট। ব্যক্তিগত ১০ রানে সাকিব আল হাসানের বলে ক্যাচ আউট হন আহমেদ শেহজাদ। এরপর আব্দুর রাজ্জাক সাজঘরে ফেরান ফিলিপ মাস্টার্ড (১০) ও ব্রাড হজকে (১১)। আর মিথুন আলীকে (১৪) আউট করেন আন্দ্রে রাসেল।
শুরুর ধাক্কা সামলে দ্রুতই ম্যাচে ফিরে বরিশাল। শেষপর্যন্ত রমিজ রাজা জুনিয়রের ২২ ও মুমিনুল হকের হার না মানা ৫৩ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে রান করতে পারে ব্রাড হজের দল।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনা রয়েল বেঙ্গলসের। সাজঘরে ফেরেন হার্শেল গিবস (১৮), ডোয়াইন স্মিথ (০), সাকিব আল হাসান (০) ও নাসির হোসেন (৩১)। এ পরিস্থিতিতে মাঠ থেকে উঠে যান (রিটায়ার্ড হার্ট) শিবনারায়ান চন্দরপল (৩৩)।
তবে নাজুমল হোসেনের অপরাজিত ৪২ ও নাইল ও’ব্রায়েনের ১৯ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান করে খুলনা। কবির আলী, আল আমিন, শুভাগত হোম, ব্রাড হজ, নাজমুল হোসেন ও আহমেদ শেহজাদ নেন একটি করে উইকেট।
৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সবার আগে খুলনা রয়েল বেঙ্গলস। সমান ম্যাচে বরিশাল বার্নার্সের সংগ্রহ ৮।
