

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!
স্পোর্টস ডেস্ক : ক্রিস গেইলের পথেই হাঁটলেন শোয়েব মালিক। জাতীয় দলে ফিরতে উদগ্রীব গেইল ইংল্যান্ডের কাউন্টি দল সমারসেটের সঙ্গে চুক্তি বাতিল করে দিয়েছেন। আর মালিক আসন্ন শ্রীলঙ্কা সফরে পাকিস্তান দলে সুযোগ পাওয়ার আশায় অন্য দুই কাউন্টি হ্যাম্পশায়ার আর এসেক্সের প্রস্তাবে সাড়া দেননি।
পাকিস্তানের ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ পত্রিকাকে তিনি বলেন, “আমার প্রতিনিধির মাধ্যমে কাউন্টিতে চুক্তিবদ্ধ হওয়ার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমি চুক্তিতে সই করতে অস্বীকার করেছি। কারণ চুক্তিতে থাকা কঠোর নিয়ম।”
“সই করলে আমি যেন খেলতে বাধ্য থাকি সেই নিশ্চয়তা দলগুলো আমার কাছে চেয়েছিলো। এমনকি পাকিস্তান দলে সুযোগ পেলেও তারা আমাকে ছাড়তো না। এটার জন্যই প্রস্তাব ফিরিয়ে দেয়া ছাড়া আর কোনো উপায় ছিলো না আমার সামনে। কারণ আমি জাতীয় দলে ফেরাকেই সবচেয়ে অগ্রাধিকার দিচ্ছি। আশা করি শ্রীলঙ্কা সফরেই জাতীয় দলে জায়গা ফিরে পাবো,” যোগ করেন এই অলরাউন্ডার।
দলে ফেরার লক্ষ্যে কঠোর পরিশ্রম করার কথাও জানিয়েছেন ৩২টি টেস্ট ও ২০৩টি ওয়ানডে খেলা মালিক। তিনি বলেন, “আমি এখন কঠোর অনুশীলন করছি আর ক্লাব ক্রিকেটেও খেলছি। আরেকটা সুযোগ পেলে পাকিস্তানের হয়ে ভালো খেলার যথাসাধ্য চেষ্টা করবো।”
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হেরে যাওয়ার পর পাকিস্তানের এশিয়া কাপের দলে সুযোগ হয়নি মালিকের। তবে স¤প্রতি কোচ ডেভ হোয়াটমোরের তত্ত্বাবধানে ফিটনেস পরীক্ষায় পাশ করায় তার দলে ফেরা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
আগামী ১ জুন থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সফরে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটো টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এই সফরের জন্য ১২ মে পাকিস্তানের দল ঘোষণা করার কথা।
