http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

শুরু হচ্ছে চীনে দ্রগবা অধ্যায়!
    A+ A A-

স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিক থাকলে চীনের ক্লাবে নাম লেখাতে যাচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী চেলসির এক নম্বর খেলোয়াড় দিদিয়ের দ্রগবা৷

মঙ্গলবার ৩৪ বছর বয়সী দ্রগবা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে, চেলসির সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে৷ এ প্রসঙ্গে দ্রগবা বলেন, “সবচেয়ে দারুণ মুহূর্তগুলোও একসময় শেষ হয়ে আসে৷ আমার বেলায়ও তাই ঘটেছে৷ আমার চুক্তি শেষ এবং আমি নীলদের ছেড়ে চলে যাচ্ছি।”

চেলসি ছেড়ে কোথায় যাচ্ছেন দ্রগবা? সাংহাই শেনহুয়ার সঙ্গে দ্রগবার কথা চলছে৷ ধারণা করা হচ্ছে দ্রগবা হয়তো এবার চীনের কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন৷ গত ডিসেম্বরে শেনহুয়া ক্লাবের সঙ্গে চেলসির আনেলকা চুক্তি সই করেছে৷ ক্লাবের চেয়ারম্যান ঝু জুন ‘ওরিয়েন্টাল এক্সপ্রেস ডেইলি’ পত্রিকাকে জানান, পরিকল্পনা অনুযায়ী এখন পর্যন্ত দ্রগবার সঙ্গে কথা চলছে৷

দ্রগবা যদি চীনের ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হন তাহলে তিনিই হবেন সাম্প্রতিক তারকা৷ এর আগে গত সপ্তাহে কোচ মার্সেলো লিপি চীনের আরেকটি ক্লাব – গুয়াংঝুতে যোগ দেন৷ চেলসির ওয়েবসাইটে দ্রগবা লেখেন, “চেলসির সঙ্গে আর থাকছি না এই সিদ্ধান্ত নিতে আমার খুব কষ্ট হয়েছে৷ ফুটবলের জগতে আমি এ পর্যন্ত যা পেয়েছি তাতে আমি গর্বিত৷ তবে এখন আমার এসেছে নতুন একটি চ্যালেঞ্জ আমি হাসিমুখে তা গ্রহণ করবো৷ নতুন চ্যালেঞ্জের এখনই মোক্ষম সময়৷”

আরেকটি খবরে প্রকাশ পেয়েছে যে আগামী মাসে দ্রগবা হয়তো ভারতে আসবেন৷ পেপসিকো ইন্ডিয়ার হোমি বাট্টিওয়ালা জানান, “দ্রগবার মতো বিশ্ব নন্দিত একজন খেলোয়াড়কে ভারতে আনতে পেরে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত৷ আমরা আশা করছি দ্রগবার সফর হয়তো ভারতে তরুণদের মধ্যে ফুটবল খেলার প্রেরণা যোগাবে৷ ফুটবলকে আরো জনপ্রিয় করবে৷” সূত্র: এএফপি

খেলার সংবাদ -এর সকল খবর