http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!

কারাদণ্ডাদেশের বিরুদ্ধে মাজহারের আপিল
    A+ A A-

স্পোর্টস ডেস্ক : স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে কারাগারে থাকা মাজহার মজিদ তার দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেছেন। 
গত অক্টোবরে লন্ডনের একটি আদালত স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকায় মাজহার ছাড়াও পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিলো। মাজহারের কারাদণ্ডের মেয়াদ দুই বছর আট মাস। 
আসিফ ও আমির মুক্তি পেলেও সালমান ও মাজহার এখনও কারাগারে। 
২০১০ সালের অগাস্টে লর্ডস টেস্টে ইচ্ছাকৃতভাবে নো বল করা এবং এর পরিকল্পনা করার অভিযোগে সালমানকে ১০, আসিফকে ৭ ও আমিরকে ৫ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে আইসিসি।

খেলার সংবাদ -এর সকল খবর