http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

টাইব্রেকারের বিকল্প খুঁজে পেতে চান ব্ল্যাটার
    A+ A A-

স্পোর্টস ডেস্ক : টাইব্রেকার ফুটবলের ফলাফল নির্ধারণের অনেক পুরনো একটি নিয়ম। তবে ইদানীং এই নিয়মটির প্রতি বেশ বিরক্ত সেপ ব্ল্যাটার। ফিফা সভাপতি এখন টাইব্রেকারের বিকল্প খুঁজে বের করতে আগ্রহী। 

গত শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে চেলসি শিরোপা জেতার এক সপ্তাহ যেতে-না যেতেই নিয়মটি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ব্ল্যাটার।

শুক্রবার ফিফা কংগ্রেসে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় তিনি বলেন, “টাইব্রেকারে গেলে ফুটবল ট্র্যাজেডিতে পরিণত হতে পারে। ফুটবল একটি দলীয় খেলা। তাই এক জনের বিপক্ষে এক জনের লড়াই হলে ফুটবলের সৌরভ নষ্ট হয়ে যেতে পারে।”

টাইব্রেকারের বিকল্প খুঁজে বের করার জন্য জার্মান কিংবদন্তী ফ্রাঞ্জ বেকেনবাওয়ার এবং তার ফুটবল বিশেষজ্ঞ প্যানেলের প্রতিও আহ্বান জানিয়েছেন ফিফা সভাপতি।

এ প্রসঙ্গে তিনি বলেন, “হয়তো ফ্রাঞ্জ বেকেনবাওয়ার এবং তার ফুটবল ২০১৪ গ্রুপ আমাদের এর সমাধান দিতে পারবেন। হয়তো আজ নয়, ভবিষ্যতে।”