

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!
স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খানের পর এবার মুম্বাইয়ে হেনস্থা হলেন দলের ক্রিকেটাররা। প্রায় এক ঘণ্টা মুম্বাইয়ে নিরাপত্তা ছাড়াই রাস্তায় ঘুরল নাইট রাইডার্সের টিম বাস৷ পুণে থেকে চেন্নাই যাওয়ার পথে সমস্যায় জেরবার হলেন নাইটরা৷ পুণের টিম হোটেল থেকে বেরুনোর পর রাস্তায় টিম বাসের সঙ্গে পুলিশ কনভয় থাকলেও টিম মুম্বাইয়ে পৌঁছনোর পর কোনো পুলিশি নিরাপত্তাই ছিল না নাইটদের টিম বাসের সঙ্গে৷
রীতিমতো সমস্যায় জেরবার হতে হয় কেকেআর টিমকে৷ মুম্বাইয়ের যানজট ঠেলে ধীর গতিতে এগোয় বাস৷ ক্রিকেটাররা তখন রীতিমতো টেনশনে৷ পুণের টিম হোটেল থেকে শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ রওনা হয় নাইট রাইডার্স৷ টিম বাসের সঙ্গে পুলিশি কনভয় ছিল৷ ফলে কোনো সমস্যা হয়নি মুম্বাই পর্যন্ত পৌঁছতে৷
মুম্বাইয়ে টিম বাস পৌঁছতেই আর কোনো পুলিশি কনভয় ছিল না৷ ফলে যানজটের মধ্যে পড়তে হয় টিম বাসকে৷ ক্রিকেটাররা বেলা ৩-২৫টায় বিমানে চেন্নাই রওনা হন৷ বিমান ছাড়ার মাত্র ৩৫ মিনিট আগে দল পৌঁছায় এয়ারপোর্টে৷ প্রশ্ন উঠছে কী করে এত বড় একটি টুর্নামেন্টে এরকম ঘটনা ঘটলো৷ কোনোরকম দুর্ঘটনা ঘটলে তার উত্তর দিত কে?
দলের কোনো কোনো মহলে এরকমও গুঞ্জন যে শাহরুখের সঙ্গে মুম্বাই পুলিশের ঝামেলার পর মুম্বাই পুলিশ কোনোভাবে এসকর্ট না দেওয়ার মতো ঘটনা ঘটাল না তো? কারণ যাই হোক, আইপিএলের চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলতে যাওয়ার আগে নাইটদের সঙ্গে এরকম ঘটনা হওয়ায় চাঞ্চল্য ক্রিকেট মহলে৷ আপাতত, কেকেআর বাহিনী চেন্নাই পৌঁছে গিয়েছে।
তবে ঝামেলাকে পেছনে ফেলে খেতাবকে পাখির চোখ করছে নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলের ফাইনালে কোন দল খেলবে তা ঠিক হয়নি এখনও, কিন্তু তা সত্ত্বেও কোমর বেঁধে নেমে পড়লেন গম্ভীররা। নাইট অধিনায়কের যুক্তি হল বিপক্ষের থেকে যে দুটো দিন অতিরিক্ত পাওয়া গেল তাতে বেশ উপকার হল।
কোয়ালিফায়ার ওয়ান জিতে সরাসরি ফাইনালে ওঠায় একদিকে প্রয়োজনীয় বিশ্রাম পাওয়া গেল, অন্যদিকে নিজেদের ভুলত্রুটিগুলি শুধরে নেওয়ার সুযোগ পাওয়া গেল। এদিকে রবিবার ফাইনাল খেলতে ইচ্ছাপ্রকাশ করলেন ব্রেট লি। গম্ভীরকে এই অসি পেসার জানিয়েছেন তিনি খেলতে চান। তবে চেন্নাইয়ের পিচে সম্ভবত লি'কে খেলানো হচ্ছে না। এদিকে অনিল কুম্বলে বলেছেন, নাইটরা যেরকম ফর্মে রয়েছে তাতে শাহরুখের দল চ্যাম্পিয়ন না হলে অবাক হব। সূত্র: ইন্টারনেট

