

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন রজার ফেদেরার ও নোভাক জকোভিচ। তৃতীয় রাউন্ডে ফেদেরার হারিয়েছেন নিকোলাস মাহুতকে। অন্যম্যাচে জকোভিচ জয় তুলে নেন নিকোলাস ডেভিলদারের বিপক্ষে।
১৬টি গ্র্যান্ডস্ল্যামের মালিক ফেদেরারকে ভালই বেগ দিয়েছিলেন ফরাসী তারকা মাহুত। চার সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত ৬-৩, ৪-৬, ৬-২ ও ৭-৫ গেমে জয় তুলে নেন ফেদেরার।
গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টে রেকর্ড ২৩৫ ম্যাচ জয়ী ফেদেরার প্রথম সেটে সহজ জয় পেলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান মাহুত। তৃতীয় সেটটি অনায়াসেই জিতে নেন ফেদেরার। তবে চতুর্থ সেটে লড়াইটা ভালোই জমেছিলো। যদিও টাইব্রেকার পর্যন্ত গড়াতে দেননি টানা ৩১ গ্র্যান্ডস্ল্যাম কোয়ার্টার ফাইনাল খেলা ফেদেরার।
শীর্ষ ষোল’র লড়াইয়ে ফেদেরার মুখোমুখি হবেন বেলজিয়ামের উঠতি তারকা ডেভিড গফিনের। বাছাই পর্বে হারা গফিন মূলপর্বে সুযোগ পেয়েছিলেন ভাগ্যজোরে। গেইল মনফিল প্রতিযোগিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় ফ্রেঞ্চ ওপেনের দরজা খোলে ২১ বছরের এই তরুনের। কিন্তু ভাগ্য জোরে মূলপর্বে সুযোগ পাওয়া এই তরুণই একের পর এক জয় দিয়ে উঠে গেছেন শীর্ষ ষোলতে। তৃতীয় রাউন্ডে গফিন হারিয়েছেন লুকাসজ কুবটকে। ফলে ১৯৯৫ সালে আরেক বেলজিয়ান ডিক নর্মানের পর তিনিই প্রথম ভাগ্যবান যিনি বাছাইপর্বে হারার পরও মূলপর্বে খেলে শীর্ষ ষোলতে স্থান করে নিয়েছেন।
এদিকে র্যাঙ্কিংসেরা সার্বিয়ান নোভাক জকোভিচ আরেক স্বাগতিক খেলোয়াড় নিকোলাস ডেভিলদারকে হারিয়ে শীর্ষ ষোলতে জায়গা করে নেন। ১৯৬৯ সালে রড লেভারের পর প্রথম খেলোয়াড় হিসেবে বছরের চার গ্র্যান্ডসø্যামের সবকটি জয়ের অভিযানে নেমে জকোভিচ বেশ সহজে ম্যাচ শেষ করেছেন ( ৬-১, ৬-২ ও ৬-২)। পরবর্তী রাউন্ডে তিনি মুখোমুখি হবেন ইতালির আন্দ্রেস সেপ্পির। ২২তম বাছাই এই ইতালিয়ান পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৭-৫, ৩-৬, ৬-৩, ৪-৬ ও ৬-২ গেমে হারিয়েছেন ১৪তম বাছাই স্পেনের ফার্নান্দো ভারদেস্কোকে।
প্রতিযোগিতায় মেয়েদের বিভাগে র্যাঙ্কিংসেরা ভিক্টোরিয়া আজারেঙ্কা ও শারাপোভা শীর্ষ ষোল’তে উন্নীত হয়েছেন। তৃতীয় রাউন্ডে আজারেঙ্কা সরাসরি সেটে (৬-৪, ৬-৪) জয় তুলে নেন কানাডার আলেকসান্দ্রা ওজনিয়াকের বিপক্ষে। শীর্ষ ষোল’তে আজারেঙ্কা মুখোমুখি হবেন স্লোভাকিয়ার ডমিনিকা চিবুলকোভার বিপক্ষে।

