http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

রোনাল্ডোর প্রাক্তন বান্ধবীকে জড়িয়ে পিতৃত্ব পরীক্ষায় বালোতেলি
    A+ A A-

স্পোর্টস ডেস্ক : ইউরো শেষ হতে না হতেই আবার নতুন বিতর্কের কেন্দ্রে মারিও বালোতেলি। ফুটবলের পরীক্ষা শেষে তিনি এবার নামতে চলেছেন পিতৃত্বের পরীক্ষায়।

তার প্রাক্তন বান্ধবী, বছর চব্বিশের মডেল রাফায়েলা ফিকো-র দাবি, তিনি বালোতেলির সন্তানের মা হতে চলেছেন। ইউরো সেমিফাইনালের যে ম্যাচে জোড়া গোল করে নায়ক হয়েছিলেন বালোতেলি, তার আগের দিন কিয়েভে ফোন করে বালোতেলিকে এই খবরটা দেন রাফায়েলা।

রাফায়েলার অন্য পরিচয়ই নতুন মোড় এনে দিয়েছে পুরো ঘটনায়। রাফায়েলা বছর তিন আগে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী। বেশ কিছু দিন সম্পর্ক ছিল রোনাল্ডো এবং রাফায়েলার। পরে ছাড়াছাড়ি হয়ে যায়। অতঃপর ম্যাঞ্চেস্টার সিটির তারকা বালোতেলির সঙ্গে আলাপ। এ বছরের শুরুতে রাফায়েলা সোরগোল ফেলে দেন একটা ইন্টারভিউ দিয়ে। বলেন, “রোনাল্ডোর তুলনায় সব দিক দিয়েই মারিও ভাল প্রেমিক। সব ক্ষেত্রেই ও রোনাল্ডোকে পিছনে ফেলবে। এমনকি বিছানাতেও।”

সেই ‘সেরা প্রেমিক’ বালোতেলির সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায় ২৯ এপ্রিলে। এবং মে মাসে রাফায়েলা আবিষ্কার করেন, তিনি সন্তান সম্ভবা। “মিলানের বাইরে একটা ফার্মেসিতে টেস্ট করে জানতে পারি, আমি সন্তানসম্ভবা। মা আর ভাই ছাড়া কাউকে বলিনি। জার্মানি ম্যাচের আগে ফোন করে মারিওকে খবরটা বলি। বলি, ‘যে আসছে, সে তোমার সন্তান’। মারিও বলে, ‘তুমি আমাকে পৃথিবীর সেরা খবরটা দিলে।’ ও খুব খুশি।” বলেন ইতালিয়ান মডেল। মারিও বালোতেলির সঙ্গে রাফায়েলার সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে কারণটা কী?

মিলান ও ম্যাঞ্চেস্টারের খবর হলো, রাফায়েলার পাশাপাশি নানা সম্পর্কে জড়িয়েছেন বালোতেলি। ওই জন্যই সম্পর্ক ভেঙে যায়। কিন্তু আগত সন্তানকে কেন্দ্র করে রাফায়েলার আশা, মারিওর সঙ্গে তার সম্পর্ক জোড়া লাগবে। “গত ক্রিসমাসে ও বলেছিল, চলো আমরা বিয়ে করি। আমার একটা ছেলে চাই। এবার মারিও বলেছে, ও নিজেই ছেলের নাম রাখবে।” ইউরো কাপ চলাকালীন যাই বলুন না কেন, ইতালি পৌঁছে ‘সুপার মারিও’ অন্য পথে হাঁটতে শুরু করেছেন। তিনি পিতৃত্ব অস্বীকার করে এবার পিতৃত্বের পরীক্ষা দিতে চাইছেন। ইতালি টিভির পরিচিত মুখ রাফায়েলা আশায় বাঁধছেন নতুন সংসারের। বালোতেলির এই সিদ্ধান্তের খবর শুনে তাকে আপ্রাণ বোঝাচ্ছেন, সন্তান তার। শেষ পর্যন্ত কী দাঁড়াবে, স্পষ্ট নয়।

ইউরোর পরে বালোতেলির সঙ্গে নতুন করে তুলনা শুরু হয়েছে মেসি এবং রোনাল্ডোর। মেসির আর্জেন্তেনীয় বান্ধবী আন্তোনেলা সন্তানসম্ভবা। তার সঙ্গে কৈশোর থেকে প্রেম। এখন মেসি তাকে নিয়ে ব্যস্ত। রোনাল্ডোর বর্তমান রাশিয়ান বান্ধবী ইরিনা শায়েক নিজে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল। এর মধ্যে রোনাল্ডো এক ছেলের বাবা হয়েছেন অন্যরকম ভাবে। এক অজ্ঞাত পরিচয় মহিলার গর্ভে এসেছে তার সন্তান। সেই ছেলে থাকে রোনাল্ডোর কাছেই। ইউরোয় নেদারল্যান্ডসকে হারিয়ে রোনাল্ডো জয় উৎসর্গ করেন ছেলেকেই। সুপার মারিও শেষ পর্যন্ত কী করেন, সেটাই দেখার।