

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
স্পোর্টস ডেস্ক : আইপিএলের বদলে আইএইচএল। ক্রিকেটের পরে এবার হকিতেও বিনোদনের ঢঙে টুর্নামেন্টের নকশা প্রস্তুত। মোট সাড়ে ১১ কোটির রুপির টুর্নামেন্ট। মোট ছ’টি দলকে নিয়ে আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে এই হকির আসর। চলবে একমাস। ক্রিকেটের টোয়েন্টি ২০’র মতো হকিতে যদিও সময় কমার কোনো ব্যাপার নেই। ৭০ মিনিটেরই ম্যাচ।
নিলাম হবে সেপ্টেম্বরে নয়া দিল্লিতে। ফ্রাঞ্চাইজিগুলির নাম যদিও আগে ঠিক হবে। তারাই মোট ১০০টি দেশীয় হকি তারকা ও ৬০ জন বিদেশীর মধ্যে দলগঠন করবে। বিদেশী দলের তালিকায় পাকিস্তানও থাকবে। এছাড়াও গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, জার্মানি, কোরিয়া থেকেও তারকারা আসবেন।
মোট ১৩টি শহরের মধ্যে থেকে ছ’টি শহরকে এই টুর্নামেন্টের জন্য বেছে নেয়া হবে। পূর্বাঞ্চল থেকে কলকাতা ছাড়াও গুয়াহাটি ও রাঁচি রয়েছে। শহরে হলে সাই কেন্দ্রে হবে, কিন্তু সল্টলেক সাইতে ফ্লাডলাইটের কোনো ব্যবস্থা নেই। মঙ্গলবার কলকাতা ক্রীড়া সাংবাদিক তাঁবুতে হকি ইন্ডিয়ার পক্ষে প্রতিনিধি হিসেবে হাজির ছিলেন কুকু ওয়ালিয়া। তিনি পরিকাঠামো দেখতে ইতোমধ্যেই দিল্লি, মোহালি, পুনে, জয়পুর বিভিন্ন শহরে ঢুঁ মেরেছেন। তার সঙ্গে ছিলেন রাজ্য হকি সংস্থার সচিব গুরবক্স সিং ও কর্তা গোপীনাথ ঘোষ।
আইপিএল নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা স্বচ্ছ ভাবনা ছিলো। হকি ইন্ডিয়া পড়ে সেই মান্ধাতা আমলেই। তারা আগে হকির বিভিন্ন কেন্দ্র ঠিক করবে, তারপর টেন্ডার দেবে ফ্রাঞ্চাইজির লক্ষ্যে। কিন্তু শহরে খেলা হবে কি না, সেই নিয়ে ধোঁয়াশায় হকি কর্তারা। তারা নিজেরা দায়িত্ব না নিয়ে দেখাচ্ছেন কেন্দ্রকে।

