http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

আবাহনীর মুখোমুখি ঢাকা ব্যাংক একাদশ
    A+ A A-

স্পোর্টস ডেস্ক : প্রতিষ্ঠার ১৭তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক ঢাকা ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে শনিবার পেশাদার লিগের চারবারের শিরোপাজয়ী আবাহনী লিমিটেডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে ব্যাংকটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটায় আবাহনী ও ঢাকা ব্যাংক একদশের ম্যাচটি হবে। বুধবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাফুফে ও ঢাকা ব্যাংকের কর্মকর্তারা।

প্রীত ম্যাচে আবাহনীর হয়ে খেলবে লিগ শিরোপা বিজয়ী দলটি। অন্যদিকে প্রিমিয়ার লিগের আট ক্লাব থেকে বাছাইকৃত ফুটবলাররা লড়বেন ঢাকা ব্যাংক একাদশের হয়ে। ঢাকা ব্যাংক একাদশে লিগের প্রায় সবদলের খেলোয়াড়রা থাকলেও নেই কেবল রহমতগঞ্জ ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের খেলোয়াড়রা। মূলত শুক্রবার ত্রিপুরায় মোহামেডানের প্রীতি ম্যাচ খেলার কথা থাকায় এই ক্লাবের কোনো খেলোয়াড়কে রাখা হয়নি ঢাকা ব্যাংক একাদশে।

এছাড়া লিগ রানার্সআপ মুক্তিযোদ্ধার আটজন, শেখ রাসেলের চারজন, ব্রাদার্স ও শেখ জামালের দু’জন করে এবং বিজেএমসি, ফেনী সকার কাব, ফরাশগঞ্জ ও আরামবাগের একজন করে খেলোয়াড়কে রাখা হয়েছে ঢাকা ব্যাংক একাদশ দলে।

সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘লিগ সেলিব্রেশন ও ঢাকা ব্যাংকের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এই প্রদর্শনী ম্যাচটি বাংলাদেশের ফুটবলের জন্য মাইলফলক হয়ে থাকবে।’ প্রদর্শনী ম্যাচটি জমকালোভাবেই আয়োজনের কথা জানান বাফুফে সভাপতি। এটাকে ফুটবলের জনপ্রিয়তা যাচাইয়ের একটি উপলক্ষ্য হিসেবেই দেখছেন তিনি।

ঢাকা ব্যাংকের চেয়ারম্যান এরশাদুর রহমান বলেন, ‘ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। আমরা বাংলাদেশে ফুটবলে জনপ্রিয়তা ফেরাতে এবং এর মানউন্নয়নে অবদান রাখতে চাই। সেই লক্ষ্যেই এই প্রদর্শনী ম্যাচ।’ সংবাদ সম্মেলনে বাংলাদেশের ফুটবল উন্নয়নে ২৫ লাখ টাকার একটি চেক বাফুফে সভাপতির হাতে তুলে দেন ঢাকা ব্যাংক চেয়ারম্যান।

প্রীতি ম্যাচটি সকল দর্শকের জন্য উন্মুক্ত থাকবে। এই ম্যাচ থেকে আয়ের অর্থ বাফুফের ফুটবল ডেভেলপমেন্ট ফান্ডে রাখা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।