

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
স্পোর্টস ডেস্ক : ওরিয়েন্ট ব্রেড প্রথম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগে সোমবার পূর্বাচল পরিষদ, আরামবাগ ক্রীড়া সংঘ ও প্রাইম স্পোর্টিং ক্লাব জিতেছে।
শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে পূর্বাচল পরিষদ ২৫-১৬ গোলে হারায় মনসুর স্পোর্টিং ক্লাবকে। পূর্বাচল পরিষদের সহিদ ৭টি এবং মনসুর স্পোর্টিং ক্লাবের রফিক ১১টি গোল করেন। দিনের অন্য ম্যাচে মনিরের ১১ গোলের সুবাদে আরামবাগ ক্রীড়া সংঘ ৪৯-২ গোলে হারায় সতীর্থ ক্লাবকে।
দিনের শেষ ম্যাচে প্রাইম স্পোর্টিং ক্লাব ৩৭-১২ গোলে যাত্রাবাড়ী স্পোর্টস একাডেমির বিপক্ষে জয় তুলে নেয়। প্রাইম স্পোর্টিং ক্লাবের আরিফ ১৪টি এবং যাত্রাবাড়ী স্পোর্টস একাডেমীর ফেরদৌস ৭টি গোল করেন।

