

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
স্পোর্টস ডেস্ক : হাঙ্গেরির একটি ম্যাগাজিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছেন লিওনেল মেসি।
কয়েক দিন আগে ম্যাগাজিনটি মেসির একটি সাক্ষাতকার প্রকাশ করেছিলো। ঐ সাক্ষাতকারে মেসি নাকি বলেছেন, বার্সেলোনায় ছোটবেলায় সতীর্থরা তাকে বোবা মনে করতেন! এতে ভীষণ ক্ষুব্ধ টানা তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।
আর্জেন্টিনায় জন্ম নিলেও বার্সেলোনার ‘লা মেসিয়া’তে ছোটবেলা েেক বেড়ে উঠেছেন মেসি। শান্ত, চুপচাপ স্বভাবের মেসিকে তখন নাকি বোবা ভাবতেন তার দুই সর্তী সেস ফ্যাব্রেগাস ও জেরার্ড পিকে!
তবে আর্জেন্টিনার একটি টেলিভিশনের সঙ্গে কথা বলা বলার সময় মেসি জানিয়েছেন, হাঙ্গেরির ঐ ম্যাগাজিনকে তিনি কোনো সাক্ষাতকারই দেননি। পুরো বিষয়টিই ভুয়া।
মেসি বলেন, “ওই সাক্ষাতকারটির কোনো অস্তিত্ব নেই। আমি কখনোই ঐ সাক্ষাতকার দেইনি। আমি ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছি।”

