


আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !
কাগজ ডেস্ক : পর্নোগ্রাফি তৈরির জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ বিল-২০১২’ রোববার সংসদে উত্থাপিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে চলচ্চিত্র, স্যাটেলাইট, ওয়েবসাইট ও মোবাইলের মাধ্যমে পর্নোগ্রাফি মারাত্মক ব্যাধির মতো দেশের সর্বত্র ছড়িয়ে পড়ছে। পর্নোগ্রাফি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এর শিকার হয়ে অনেক নারী পুরুষ ও শিশুকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে। কিন্তু এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো আইন না থাকায় অপরাধ রোধ ও অপরাধীদের বিচার করা সম্ভব হচ্ছে না। যে কারণে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণের জন্য এই বিলটি আনা হয়েছে।
বিলে বলা হয়েছে, পর্নোগ্রাফি বলতে যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য-চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিকস বা অন্য কোনো উপায়ে ধারণকৃত ও প্রদর্শনযোগ্য বিষয়, যার কোনো শৈল্পিক মূল্য নেই। এ ছাড়া যৌন উত্তেজনা সৃষ্টিকারী অশ্লীল বই, সাময়িকী, ভাস্কর্য, কল্প-মূর্তি, মূর্তি, কার্টুন বা প্রচারপত্র বা এগুলোর নেগেটিভ বা সফট ভার্সনও পর্নোগ্রাফির আওতাভুক্ত হবে। বিলে আরও বলা হয়েছে, পর্নোগ্রাফি উত্পাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ, বহন, সরবরাহ, ক্রয়-বিক্রয় ও প্রদর্শন করা যাবে না।
বিলের ৬ নম্বর দফায় বলা হয়েছে, এ জাতীয় অপরাধের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে তাত্ক্ষণিক গ্রেপ্তার বা কোনো পর্নোগ্রাফি সরঞ্জাম জব্দের জন্য তল্লাশি চালানো যাবে। কোনো ব্যক্তি পর্নোগ্রাফি উত্পাদনের উদ্দেশ্যে কোনো নারী, পুরুষ বা শিশুকে প্রলোভন দিয়ে জ্ঞাতে বা অজ্ঞাতে স্থির, ভিডিও বা চলচ্চিত্র ধারণ করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে। কোনো ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে কারও সম্মানহানি বা কাউকে ব্ল্যাকমেইল করলে দুই থেকে পাঁচ বছর কারাদণ্ডে এবং এক থেকে দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। শিশুদের ব্যবহার করে পর্নোগ্রাফি উত্পাদন ও বিতরণকারীদের সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা।
