

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!
কাগজ ডেস্ক : বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ওপর গবেষণা করার আগ্রহ ব্যক্ত করেছে মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্র নাসা। নাসা’র সাউথ অ্যান্ড সাউথইস্ট এশিয়া কম্পোজিশন, ক্লাউড, ক্লাইমেট কপলিং রিজিওনাল স্টাডি কর্মসূচির আওতায় তারা এ গবেষণা কার্যক্রম পরিচালনা করবে।
পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে তার সচিবালয়ের অফিস কক্ষে সাক্ষাৎকালে তিনি একথা জানান নাসা’র আর্থ সাইন্স ডিভিশনের প্রধান বিজ্ঞানী হল মেরিং।
নাসার আর্থ সাইন্স ডিভিশনের এ প্রধান বিজ্ঞানী বলেন, ‘‘নাসার সর্ববৃহৎ এয়ারক্রাফট’র মাধ্যমে আগামী আগস্ট সেপ্টেম্বরে বাংলাদেশসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আকাশসীমায় নাসা ও এই অঞ্চলের ২৫০ জন বিজ্ঞানী এ গবেষণায় অংশ নেবে। গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্ত বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাসসহ কৃষিগবেষণার কাজে লাগবে।’’
পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘‘এ গবেষণায় বাংলাদেশের সাথে এ অঞ্চলের অন্যান্য দেশের আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট তথ্য আদান প্রদানে এ গবেষণা সহায়ক ভূমিকা পালন করবে। এ জাতীয় গবেষণার উদ্যোগ গ্রহণ করার জন্য আমেরিকা ও নাসাকে ধন্যবাদ জানান ড. হাছান মাহমুদ।’’

