http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

জাতীয় শ্রমনীতি ২০১২ এর খসড়া অনুমোদন
    A+ A A-

কাগজ ডেস্ক : জাতীয় শ্রমনীতি ২০১২ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রী পরিষদ। সোমবার সচিবালয়ে মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠকে এ শ্রমনীতি অনুমোদন দেয়া হয়। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রী পরিষদের এ সভা অনুষ্ঠিত হয়। 

সভা শেষে মন্ত্রী পরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঞা প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, ‘এই শ্রমনীতিতে সরকার-মালিক-শ্রমিক তিন পক্ষকে সমন্বয় করার রূপরেখা, শ্রমিকের অর্থনৈতিক মর্যাদা, শ্রম কল্যাণ কিভাবে নিশ্চিত করা যায়, ন্যায্য মজুরি, স্বাস্থ্য কিভাবে নিশ্চিত করা যায়- এ সংক্রান্ত একটি রূপরেখা তৈরি করা হয়েছে।’

তিনি জানান, ১৯৭২ সালে বঙ্গবন্ধু প্রথম জাতীয় শ্রমনীতি প্রণয়ন করেছিলেন। এরপর ১৯৮০ সালে আরেকটি শ্রমনীতি প্রণয়ন করা হয়।

মন্ত্রী পরিষদ সচিব বলেন, ‘৩২ বছরে অর্থনৈতিক পরিবর্তনসহ নানা প্রয়োজনেই নতুন শ্রমনীতির প্রয়োজনীয়তা দেখা দেয়। সে কারণেই এই শ্রমনীতি প্রণয়ন করা হলো। এটি কোনো অধ্যাদেশ নয়, একটি রূপরেখা। সমঝোতার মাধ্যমে অথবা নির্বাহী আদেশে এর প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে।’