

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!
কাগজ ডেস্ক : রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও আধা-স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সূচি ঘোষণা করা হয়েছে।
সোমবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, নতুন সূচি অনুযায়ী রমজান মাসে দেশের সব সরকারি অফিস প্রতি রোববার-বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত- থাকবে নামাজের বিরতি।
স্বাভাবিক সময়ের মতো শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি অব্যাহত থাকবে বলে তথ্য বিবরণীতে বলা হয়।
এতে আরো বলা হয়, ব্যাংক, বীমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়াত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য অতি জরুরি সার্ভিস প্রতিষ্ঠানে তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে নিজস্ব সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।
এছাড়া সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।
