http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

কিষেণের বায়না
    A+ A A-

অভয়নগর (যশোর) প্রতিনিধ: বোরো মৌসুমের ধান কাটা শুরু হওয়ায় অভয়নগরে শ্রমজীবিদের কদর বেড়েছে। আর সেই সুযোগকে কাজে লাগাতে নওয়াপাড়া শ্রম হাটে শ্রম বিক্রি করতে আসা কিষেনরা নানা রকম রায়না ধরছে গৃহস্ত কৃষকদের কাছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার মালাধরা গ্রামের কৃষক শহিদুল ইসলাম নওয়াপাড়া হাটে আসে কিষেন কিনতে। কিন্তু কিষেনের চেয়ে নওয়াপাড়া শ্রম হাটে গৃহস্ত কৃষকের সংখ্যা বেশি থাকায় তারা নানা রকম বায়নার পাশাপাশি প্রতি কিষেনের দাম হাকেন ৪৫০ টাকা দরে। শ্রম বিক্রি করতে আসা কিষনের বায়নার মধ্যে ছিল বাড়ীতে টিভি আছে কি না, থাকলে দেখার সুযোগ দিতে হবে। সকাল বেলা পান্তা ভাত, ডাউল, মিষ্টি কুমড়া খাবো না। গরম ভাত সহ তিন বেলা মাছ অথবা মাংশ খেতে দিতে হবে। এ রকম রায়নায় অতিষ্টি হয়ে শ্রম কিনতে গৃহস্থরা একত্রিত হয়ে হাটুরে কিল শুরু করলে অনেক কিষেনর বায়না পালিয়ে যায়। পরে কিষেনরা কোন বায়না ছাড়া শ্রম বিক্রি করতে শুরু করে। হাটুরে কিলে ৫ জন কিষেন আহত হয়।