http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

লেবাননে শান্তিমিশনে ৩২০ বাংলাদেশি নৌ সেনা
    A+ A A-

কাগজ ডেস্ক : লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেওয়ার উদ্দেশ্যে ৩২০ জন নৌ সেনা শুক্রবার বিমানযোগে চট্টগ্রাম ছেড়েছে। 
সেখানে মোতায়েন বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা ওসমান ও মধুমতিতে যোগদান করবেন ব্যানকেন-৩ ইউনাইটেড ন্যাশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন(ইউনিফিল)-এর তৃতীয় গ্রুপের সদস্যরা। 
সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন) রিয়ার এডমিরাল এম ফরিদ হাবিব লেবাননে গমনকারী দলটিকে শাহ আমানত বিমানবন্দর থেকে বিদায় জানান।
চট্টগ্রাম ত্যাগের আগে নৌ-সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নৌবাহিনী তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে নৌ-সদস্যদের একযোগে কাজ করার আহ্বান জানান।
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ দু’টির অংশগ্রহণের ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর, কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি ও ভবিষ্যতে অন্যান্য শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণের পথ সুগম হবে বলে আশা পোষণ করেন তিনি।
২০১০ সালে প্রথমবারের মতো বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সরাসরি জাতিসংঘ মিশনে অংশ নিতে শুরু করে। 
জাতিসংঘ মিশনে গমনকারীদের বিদায় জানাতে চট্টগ্রাম নৌ-অঞ্চলের আঞ্চলিক কমান্ডার কমোডর এম আনোয়ারুল ইসলামসহ স্থানীয় কর্মকর্তা ও মিশনে গমনকারী নৌ-সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।