http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

জনগণের কাছে দুর্নীতির জবাবদিহি করতে হবে: মির্জা আব্বাস
    A+ A A-

কাগজ ডেস্ক : হলমার্ক, ডেসটিনি এবং পদ্মাসেতুতে যে লুটপাট ও দুর্নীতি চলছে তার জবাব জনগণের কাছে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেছেন, “চলমান আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করে দেশে গণতান্ত্রিক জাতীয়তাবাদী শক্তির সরকার প্রতিষ্ঠা করা হবে।

রোববার ‍বিকেলে দিনাজপুরের গোর-ই শহীদ ময়দানে ১৮ দলের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

পরে তিনি প্রয়াত খুরশিদ জাহান হক ও স্থানীয় এমপিদের ছবি সম্বলিত ফেস্টুন আকাশে উড়িয়ে দেন।

চোর চোর তুই চোর, শেখ হাসিনা বিশ্বচোর: প্রধান
জনসভায় জাগপার সভাপতি শফিউল আলম প্রধান বলেন, “তারা জিয়াউর রহমানকে হত্যা করেছে। তারেক রহমানকেও হত্যার চেষ্টা করছে। সরকার দেশেকে আবার রক্তে রঞ্জিত করতে চায়। তারেক রহমানকে বাঁচানোর মাধ্যমে দেশ বাঁচাতে হবে।

তিনি বলেন, “তারা চুরি, লুটপাট, গুম, খুনের মাধ্যমে ক্ষমতা স্থায়ী করতে চায়। কিন্তু আজকে সময় এসেছে তাদের পালিয়ে যাওয়ার। জনগণের মধ্যে রব উঠেছে ‘চোর চোর তুই চোর, শেখ হাসিনা বিশ্বচোর।”

জাতীয় -এর সকল খবর