http://www.finamate.com/

আর্কাইভ
শিক্ষকের হিংস্রতা

আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে: আমিনী
    A+ A A-

কাগজ ডেস্ক : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী সারাদেশে চারদলীয় জোটের শান্তিপূর্ণ গণমিছিলে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
রোববার লালবাগ কার্যালয়ে সোমবারের গণমিছিল সফল করতে ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগরের নেতৃবৃন্দ মুফতি আমিনীর সঙ্গে মতবিনিময় কালে তিনি একথা বলেন।
তিনি বলেন, “সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। এই সরকারের পায়ের নিচে মাটি নেই। যে কোনো সময় ধসে পড়তে পারে। আওয়ামী লীগ ইচ্ছা করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে।”
তাই দেশের জনগণকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে, তারা স্বাধীন থাকতে চায়, না দেশের স্বাধীনতা ভারতের গোলামির জিঞ্জিরে আবদ্ধ দেখতে চায়। এ সরকার আরো কিছু দিন ক্ষমতায় থাকতে পারলে বাংলাদেশের স্বাধীনতা ভারতের হাতে তুলে দিয়ে যাবে। সুতরাং এ সরকারকে সতর্ক করে কোনো লাভ নেই। এ সরকারের সংশোধনের আশা করা হবে ভুল। তাই যত দ্রুত সম্ভব বর্তমান সরকারের পতন ঘটাতে হবে।”
তিনি আরো বলেন, “দেশের জনগণের উপর গুলি চালিয়ে আন্দোলন স্তব্ধ করা যাবে না। দেশের জনগণ এখন মিসর লিবিয়ার মতো ফুঁসে আছে।”
এ সময় আরো উপস্থিত ছিলেন, যুগ্মমহাসচিব মুফতি তৈয়ব, মাওলানা ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতি ফয়জুল্লাহ, ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবুল কাসেম, সেক্রেটারি মাওলানা শেখ লোকমান হোসাইন ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহলুল্লাহ ওয়াসেল।