


আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !
কাগজ ডেস্ক : সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
রোববার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে চত্বরে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
খন্দকার মাহবুব বলেন, “আওয়ামী লীগ দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে। তারা বিএনপির শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে হত্যা ও বিএনপির অফিস তছনছ করেছে।”
তিনি বলেন, “এ অবস্থায় আইনজীবী সমাজ দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জুলুমবাজ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।”
বার সভাপতি বলেন, “অত্যাচার নির্যাতন চালিয়ে বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না।”
তিনি বলেন, “শেখ হাসিনা সরকার জঙ্গিবাদ কায়েম করেছে। তাদের আইনের প্রতি শ্রদ্ধা নেই। বিএনপিসহ চার দলীয় জোটের ডাকা গণমিছিল গণতান্ত্রিক রীতি। আমাদের এ কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। কিন্তু সরকার গায়ে পড়ে আমাদের মিছিল সমাবেশে হামলা করেছে। এটা মানবাধিকার লঙ্গন।”
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে এ বিষয় এগিয়ে আসার জন্য খন্দকার মাহবুব আহবান জানিয়ে বলেন, “সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এ অবস্থা চলতে থাকলে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বসে থাকবে না।”
এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী সমিতির সেক্রেটারি ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, অ্যাডভোকেট আশরাফুজ্জামানসহ শতাধিক আইনজীবী।
