http://www.finamate.com/

আর্কাইভ
শিক্ষকের হিংস্রতা

আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !

মিছিল নিষিদ্ধ সরকারের জন্য বুমেরাং হতে পারে
    A+ A A-

কাগজ ডেস্ক : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রোববার এক বিবৃতিতে রাজধানী ঢাকাসহ কয়েকটি বিভাগীয় শহরে সমাবেশ-মিছিল বন্ধ করার সরকারি ঘোষণা ও ১৪৪ ধারা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েন।
বিবৃতিতে তিনি বলেন, “সরকারের এই সিদ্ধান্ত দেশের নাগরিক ও রাজনৈতিক দলসমূহের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকারের গুরুতর লংঘন। গণতান্ত্রিক অধিকার হরণের এই সিদ্ধান্ত মহাজোট সরকারের স্বৈরতান্ত্রিক চরিত্রেরই বহিঃপ্রকাশ।”
তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, “রাজনৈতিক দলগুলোর সভা, সমাবেশ, মিছিলের সাধারণ গণতান্ত্রিক অধিকার নিষিদ্ধ হলে মানুষ প্রতিবাদের বিকল্প পথ খুঁজে নেবে, যা বরং সরকারের জন্য বুমেরাং হতে পারে।”
বিবৃতিতে তিনি দমন করে শাসন করার অগণতান্ত্রিক ধারা পরিহার করার জন্য সরকারের প্রতি দাবি জানান। তিনি অনতিবিলম্বে সমাবেশ-মিছিলের উপর ১৪৪ ধারা বাতিল এবং নাগরিকদের সকল গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান। একই সঙ্গে তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে বল প্রয়োগের পরিবর্তে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।