http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

খোদ বিশ্বব্যাংক প্রতারিত হয়েছে: দুদক
    A+ A A-

কাগজ ডেস্ক : খোদ বিশ্বব্যাংক প্রতারিত হয়েছে বলে দাবি করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান (দুদক) গোলাম রহমান।

তিনি বলেন, ‘বিশ্বব্যাংকের ঠিকাদার নিয়োগে প্রাকযোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে বিশ্বব্যাংক নিজেই প্রতারিত হয়েছে। চায়না রেলওয়ে ব্যুরো করপোরেশনের বিষয়ে বিশ্বব্যাংক বার বার অনুরোধ করেছে। তারা হয়তো ওই চীনা প্রতিষ্ঠানের প্রতারণার শিকার।’

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ দাবি করেন দুদক চেয়ারম্যান।

গোলাম রহমান বলেন, ‘কংক্রিট বা স্টিল পাইলিং করার অভিজ্ঞতা আছে এমন কোনো প্রতিষ্ঠানকে পদ্মা সেতুর কাজ দেয়ার কথা ছিল। কিন্তু বিশ্বব্যাংক এই বিষয়ে আমাদের সুপারিশ করে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানিকে কাজ দিতে।’

তবে ঠিকাদারদের প্রাকযোগ্যতা যাচাইয়ের সময় বিশ্বব্যাংকের বারংবার সুপারিশকে অনিয়ম বা দুর্নীতি বলতে নারাজ দুদক চেয়ারম্যান।

তিনি বলেন, ‘একটি প্রতিষ্ঠান কাজের জন্য অন্য একটি প্রতিষ্ঠানের কাছে সুপারিশ করতেই পারে। আর সেই সুপারিশ বাস্তবায়ন না হলে দুর্নীতির হওয়ার সুযোগও থাকছে না।’

গোলাম রহমান সাংবাদিকদের বলেন, জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে মূল্যায়ন কমিটি কারও দ্বারা প্রভাবিত না হয়ে এবং বিশ্বব্যাংকের মূল্যায়ন নীতিমালা অনুসরণ করেই ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে বাছাই করে।

তিনি বলেন, ‘তদন্ত কমিটি তাদের কাছে কাজের অভিজ্ঞতা চেয়ে পাঠালে তারা ভুয়া কাগজ দেখায়। তারা যেই সেতুর ছবি পাঠিয়েছিল কমিটি প্রধান জামিলুর রেজা চৌধুরী তা দেখে নিশ্চিত করেছিলেন এটা চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানির কাজ না।’

পদ্মা সেতুর দুর্নীতি তদন্তের প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে অর্থ না দিলেও বা সরকার অর্থ না নিলেও, দুদকের তদন্ত নিজস্ব গতিতেই চলবে।

জাতীয় -এর সকল খবর