

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
কাগজ ডেস্ক : পদ্মাসেতু নির্মাণের কাজ শুরুর সকল প্রস্তুতি সম্পন্ন উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘আমি জানি, আমার বিশ্বাস আছে, আমি কোনো অপরাধ করিনি। তাই আমি জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। পদ্মাসেতু নির্মাণে আর্থিক সহায়তা দেওয়ার জন্য জনগণ এগিয়ে আসছে।’’
শেখ হাসিনা অভিযোগ করে বলেন, পদ্মাসেতু নির্মাণে বিশ্বব্যাংক নিজে থেকেই আর্থিক সহায়তা দিতে চেয়েছিল এবং সেভাবেই তারা এগিয়ে আসে। কিন্তু কোনো এক ব্যাংকের এমডির কারণে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দেবে বলে শোনা যাচ্ছিল। পরে তারা দুর্নীতির গন্ধ আসছে অভিযোগ করে অর্থায়ন বন্ধ করে দেয়।
সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার শুরুতেই দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে ৭টায় এ সভা শুরু হয়ে চলছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘‘যেখানে একটি টাকাও ছাড় দেওয়া হলো না, সেখানে দুর্নীতি হলো কীভাবে? যখনই তারা দুর্নীতির কথা তুলেছে, তখনই আমি বলেছি, নতুন করে পরামর্শক নিয়োগ দেওয়ার কথা। কিন্তু তারা সেটা করেনি। জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ বাবদ আমরা দেড় হাজার কোটি টাকা খরচ করেছি। তাতে কোনো দুর্নীতি তারা পায়নি। অথচ যেখানে কোনো টাকাই ছাড় দেওয়া হলো না, সেখানে দুর্নীতির কথা বলে এ ঘটনা ঘটিয়ে বাংলাদেশের জনগণের ক্ষতি করা হলো।’’
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক একটি বিশেষ কোম্পানিকে নিয়োগ দেওয়ার জন্য চিঠি দিয়েছিল। পরে দেখা গেল, সেটি ভূয়া কোম্পানি। বিশ্বব্যাংক কেন সে চিঠি দিয়েছিল? এটা কি দুর্নীতি নয়?
পদ্মাসেতু নির্মাণের কাজ শুরুর সকল প্রস্তুতি সম্পন্ন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি জানি, আমার বিশ্বাস আছে, আমি কোনো অপরাধ করিনি। তাই আমি জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। পদ্মাসেতু নির্মাণে আর্থিক সহায়তা দেওয়ার জন্য জনগণ এগিয়ে আসছে।’’
‘‘আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কারো কাছে মাথানত করবো না। যুদ্ধ করে যদি দেশ স্বাধীন করতে পারি, তবে দেশের জন্য একটা ব্রিজ কেন বানাতে পারবো না?’’
পদ্মাসেতু নিয়ে বিরোধী দলের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘তাদের সময়ই বিভিন্ন দুর্নীতির কারণে বিশ্বব্যাংক সকল প্রকল্পের সহায়তা বাতিল করেছিল। চোরের মায়ের বড় গলা। আমার কাছে অনেক তথ্য আছে। আস্তে আস্তে সব বের করবো।’’

