http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
আসছে বাজেট অধিবেশন
চলবে লম্বা ভাষণ,
তারই আগে জনগণে
খাবে নানান কষন,
প্রথম কষণ ব্যবসায়ীদের
কারণ ছাড়াই তারা,
দাম বাড়াবে নিত্য মালের
হিসাব-নিকাশ ছাড়া!

যশোরে মোটরসাইকেল ভাংচুর, লাখ টাকা ছিনতাই
    A+ A A-

বিশেষ প্রতিনিধি : যশোরে প্রকাশ্য দিবালোকে পালসার মোটর সাইকেল ভাংচুর করে এক লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে অপর পৃথক অভিযানে ছিনতাইকারী, চোরাকারবারী, মাদক ব্যবসায়ীসহ আট ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। 
সূত্র জানিয়েছে, যশোর উপশহর ডি ব্লকের রফিকুল আলম খন্দকারের ছেলে ব্যবসায়ী আবু রোমেল খন্দকার ২৯ জুলাই বিকেলে সিটি ব্যাংক থেকে ১ লাখ ৩০ হাজার টাকা তুলে তার পালসার মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উপশহর মহিলা ডিগ্রি কলেজ মোড়ের গাঙচিল প্রতিষ্ঠানের সামনে এলাকার চিহ্নিত তিন সন্ত্রাসী তার গতিরোধ করে। তারা ধারালো চাকু উঁচিয়ে রোমেলকে হত্যার হুমকি দিয়ে ব্যাংক থেকে উত্তোলন করা টাকা দিতে বলে। রোমেল টাকা দিতে না চাইলে তার পালসার মোটর সাইকেল ভেঙে চুরমার করে দেয় তারা। সন্ত্রাসীরা হচ্ছে উপশহর পার্ক এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে রনি ওরফে কুট্টুস রনি, মঈন আহমেদের ছেলে সানি ও আনসার আলীর ছেলে হিমেল। এদের তিন জনের বিরুদ্ধে ভূক্তভোগী রোমেল থানায় অভিযোগ করেছেন।
এদিকে পুলিশ জানিয়েছে, এরা এলাকার আলোচিত সন্ত্রাসী। এদের বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে রনি এর আগে কয়েক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করে। সে তিন/চারবার আটকও হয়। অভিযুক্তদের আটকে অভিযান চলছে।
তবে এলাকাবাসী জানিয়েছেন, মোটর সাইকেল ভাংচুর করা হলেও টাকা ছিনিয়ে নেয়ার তথ্য সত্য নাও হতে পারে। পূর্ব শত্রুতার জের ধরে রনি গং রোমেলের পালসার মোটর সাইকেলটি ভাংচুর করতে পারে।
অপরদিকে, থানা পুলিশ শংকরপুর ও সিটি কলেজ পাড়ায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করেছে। এরা হচ্ছে বেজপাড়ার সাদেক দারোগার মোড় এলাকার বাবু শেখের ছেলে রাব্বি শেখ, আলাউদ্দিনের ছেলে গাজী মাহমুদ, নাজির শংকরপুরের আক্তারুজ্জামানের ছেলে রাশেদ ও সিটি কলেজ পাড়ার সিরাজুল ইসলামের ছেলে আল আমীন। এদের মধ্যে রাব্বি, গাজী ও রাশেদকে একদিনের রিমান্ডেও এনেছে পুলিশ।
অপর এক অভিযানে চোরাকারবারী চক্রের দু’মহিলা সদস্যকে আটক করেছে পুলিশ। এরা হচ্ছে ঝিকরগাছার লাউজানী গ্রামের ইউসুফ আলীর স্ত্রী ফাতেমা বেগম ও সিরাজুল ইসলামের স্ত্রী আমেনা বেগম। ২৯ জুলাই সকালে যশোরের পালবাড়ি এলাকা থেকে ৩০ পিস শাড়িসহ তাদের আটক করা হয়।
এদিকে, গাঁজাসহ আটক হয়েছে একাধিক মামলার আসামি শংকরপুরের আক্কাস আলীর ছেলে মুকুল আহমেদ। ধৃতদের থানা হাজতে জিজ্ঞাসাবাদ করে চালান দেয়া হয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল -এর সকল খবর