

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!
রূপদিয়া (যশোর) প্রতিনিধি : যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ রায় বলেছেন, বিদ্যুত ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। বিদ্যুত হল মানব কল্যাণের মূল চালিকা শক্তি। সরকার বিদ্যুত উন্নয়নে বিশেষ অবদান রেখেছে। গতকাল যশোর সদর উপজেলার ফতেপুর দাস পাড়ায় পল্লী বিদ্যুতের ১’শ টি আবাসিক ও ২ টি বাণিজ্যিক নতুন সংযোগ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন সরকার বিদ্যুত সহ সব নাগরিক সুবিধা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে বদ্ধ পরিকর। থানা আওয়ামীলীগ সদস্য ভীম চন্দ্র দত্তের সভাপতিত্বে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতিÑ১ এর জেনারেল ম্যানেজার এ. এইচ. এম নজমুল ইসলাম, বাঘারপাড়া পল্লী বিদ্যুতের ডি জি এম বদরুল আনাম, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিমউদ্দিন, কচুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মাহমুদ হোসেন, মহানন্দ বাড়ই, দিরেন্দ্রনাথ দাস, মশিয়ার রহমান।
