http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

বর্তমান সরকার নিজেদের তহবিল গোছাতে ব্যস্ত : তরিকুল
    A+ A A-

কাগজ সংবাদ : সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের কোন পদক্ষেপ না নিয়ে নিজেদের তহবিল গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। নিজেদের চাহিদা মিটিয়েই মন্ত্রীরা বারবার পদত্যাগ করে তার প্রমান দিচ্ছেন। দেশের জনগন তা বুঝতে পরেছে। জনগন তাদের আর ভোট দিয়ে নির্বাচিত করতে চায় না। তিনি গতকাল যশোর শহরের রয়েল কমিউনিটি সেন্টারে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
এতে সভাপতিত্ব করেন পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন। বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামছুল হুদা, সহ-সভাপতি এড. ইসহক, আব্দুর সবুর মন্ডল, সাধারণ সম্পাদক এড.সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি পৌর মেয়র মারুফুল ইসলাম মারুফ, প্রচার সম্পাদক হাজী আনিচুর রহমান মুকুল, সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, জেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক এমপি চমনআরা বেগম, সাধারণ সম্পাদিকা ফিরোজা বুলবুল কলি, সাংগঠনিক সম্পাদিকা সামছুর নাহার পান্না, সদর উপজেলার সাধারণ সম্পাদক কাজী আজম, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান আঞ্জুরুল হক খোকন, উপশহর ইউনিয়নের চেয়ারম্যান কাজী আলী আজগর, নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এম তমাল আহমেদ, ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল -এর সকল খবর