http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

ঝিনাইদহে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০
    A+ A A-

রাজিব হাসান, ঝিনাইদহ থেকে : ঝিনাইদহ সদর উপজেলার চৌরাস্তা বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বিকেলে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্র“পে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 
এলাকাবাসী ও ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, চৌরাস্তা বাজার ও কাষ্টসাগরা গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত রেজা-শাহ গ্র“প ও আলম গ্র“পের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনার জের ধরে শুক্রবার বিকেল ৪টার দিকে ওই দু’গ্র“পের মধ্যে সংঘর্ষ বাধে। উভয় গ্র“প দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে চৌরাস্তা বাজারে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে চৌরাস্তা ও কাষ্টসাগরা গ্রামের উভয় গ্রুপের আজিজুল, সাকিব, মিজান, জাহাঙ্গীর, মেহেদী হাসান, তোফাজ্জেল হোসেন, শামসুর রহমান, মাসুদুর রহমানসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 

দক্ষিণ-পশ্চিমাঞ্চল -এর সকল খবর