http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

রহেলাপুর থেকে হাসুয়াসহ আটক এক দূর্বৃত্তকে ছেড়ে দিয়েছে পুলিশ
    A+ A A-

কাগজ সংবাদ : যশোরের রহেলাপুর থেকে হাসুয়াসহ আটক এক দূর্বৃত্তকে ছেড়ে দিয়েছে পুলিশ। এব্যাপারে এলাকায় চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ছেড়ে দেয়া দুর্বৃত্তসহ তার সহযোগীদের আটক দাবি করেছেন। এব্যাপারে তারা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
সূত্র জানিয়েছে, গত ৯ আগস্ট রাত আনুমানিক ৯ টা ৪০ মিনিটে রহেলাপুরের বটতলা মসজিদ থেকে তারাবি নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন ওই গ্রামের হাসেম আলী বিশ্বাসের ছেলে ওয়াদুদ বিশ্বাস। এসময় একই গ্রামের তোতা বিশ্বাসের ছেলে রক্সি, আবুল বিশ্বাসের ছেলে শফিক উদ্দিন, খন্দাকার খোকনের ছেলে জনি, আব্দুল খালেকের ছেলে বিল্লাল ও মৃত আঙ্গুর মিয়ার ছেলে রিয়াদ দা, চাকু, হাসুয়া ও লাঠিসোটা নিয়ে ধাওয়া করে ওয়াদুদের উপর। এক পর্যায়ে তাকে ধাওয়া করে বাড়ির মধ্যে ফেলে মাথায় কোপ মারাসহ লাঠি দিয়ে জখম করে। এঘটনায় ওয়াদুদ মাটিতে লুটিয়ে পড়লে বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে হাসুয়াসহ রক্সি নামে চক্রের একজনকে আটক করে। পরে তাকে ওই হাসুয়াসহ পুলিশে সোপর্দ করে। এছাড়া ওয়াদুদের বড় ভাই রেজাউল ইসলাম থানায় লিখিত অভিযোগ করেন। 
কিন্তু হাসুয়াসহ আটক রক্সিকে অজ্ঞাত কারনে ছেড়ে দেয় পুলিশ। এখানেই শেষ নয়। ওয়াদুদের ভাই রেজাউলের দেয়া অভিযোগটিও রেকর্ড হয়নি।
এব্যাপারে সংশ্লিষ্ট এসআই উপশহর ফাঁড়ি ইনচার্জ সোয়েব উদ্দিন জানান, হাসুয়াসহ আটক রক্সির ব্যাপারে নানামুখী বক্তব্য এসেছে। কেউ বলেছেন তাকে হাসুয়া দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে । আবার কেউ বলেছেন হাসুয়া নিয়ে ওয়াদুদকে ধাওয়া করেছিল রক্সি। বিষয়টি তিনি ওসিকে জানিয়েছেন। আর ‘উপরমহলের’ সাথে কথা বলে ওসি সিদ্ধান্ত নিয়েছেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল -এর সকল খবর