http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

কলারোয়া মাদক ব্যবসায়ীদের ধরতে গুলি দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার
    A+ A A-

খোরদো (সাতক্ষীরা) প্রতিনিধি॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ধানঘুরা থেকে ২হাজার বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। তবে মাদক ব্যবসায়ীদের কাউকে আটক করতে পারেনি তারা। অবশ্য তাদের ধরতে দুই রাউন্ড গুলি করে পুলিশ।
এএসআই মিজান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তারিকুল ইসলামের নেতৃত্বে তারা মাদকবিরোধী অভিযানে বের হন। তারা কাজিরহাট পানিকাউরিয়া এলাকা থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো জ- ১২-৭৪০৪) ধাওয়া করে। প্রাইভেটকারটি দ্রুতগতিতে পালাতে গিয়ে ধানঘুরা এলাকায় একটি গাছের সাথে ধাক্কা দেয়। এরপর মাদক কারবারীরা গাড়িটি ফেলে পালিয়ে যায়। এসময় এসআই তারিকুল তাদের আটক করতে দুই রাউন্ড গুলি করেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল -এর সকল খবর