http://www.finamate.com/

আর্কাইভ
শিক্ষকের হিংস্রতা

আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !

দক্ষিণাঞ্চলের আতঙ্ক চরমপন্থি নেতা শৈলেন আবারো ভারতে খুন গুঞ্জন
    A+ A A-

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মূর্তিমান আতঙ্ক নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির (মৃণাল গ্রুপ) প্রধান শৈলেন্দ্র নাথ বিশ্বাস (৪৩) ভারতে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছে বলে আবারো গুঞ্জন উঠেছে। রোববার বেলা ১০টার দিকে হাবড়া থানা পুলিশ ভারতের হাবড়া থানার অশোক নগর রেল লাইনের পাশ থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে বলে সূত্র নিশ্চিত করেছে।
শৈলেন বিশ্বাসের ভাই প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, রোববার বেলা ৩টার দিকে এক বন্ধু মোবাইল ফোনে জানায় দাদা ভারতে মারা গেছে, খোঁজ নাও। প্রতাপ বিশ্বাস জানান, বিগত বিএনপি সরকার আমলে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়। সেখানে বছর দুই পূর্বে পুলিশের কাছে ধরা পড়ে। মাস দেড়েক পূর্বে জেল থেকে ছাড়া পায় সে।
র‌্যাব-৬ র কর্মকর্তা সহকারী পুলিশ সুপার রেজাউল করিম জানান, ভারতে শৈলেন মারা গেছে এমন খবর জানা যায়নি।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের বেগ জানান, ভারতে শৈলেন মারা যাওয়ার খবর বিভিন্ন জনে জানালেও এর কোন সত্যতা মেলেনি। তিনি বলেন, শৈলেন ফাঁসির দন্ডপ্রাপ্তসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সে বিভিন্ন থানায় অর্ধশতাধিক মামলার আসামি। ডুমুরিয়া থানাতেই ৮টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
কলকাতার জনৈক সাংবাদিক হাবড়া পুলিশ স্টেশনে খোঁজ নিয়েছেন। সেখানকার পুলিশ কর্মকর্তারা তাকে জানিয়েছেন, শৈলেন বিশ্বাস নামে কোন বাংলাদেশির লাশ রোববার হাবড়া পুলিশ স্টেশনে উদ্ধার হয়নি। এমন ধরণের কোন ঘটনাও ঘটেনি।
শৈলেন বিশ্বাস জেলার ডুমুরিয়া উপজেলার শলুয়া গ্রামের মৃত প্রেম চাঁদ বিশ্বাসের পুত্র। পেশায় মৎস্যজীবী। ১৯৯৪ সালে বিপ্লবী কমিউনিস্ট পার্টির মৃণালের হাত ধরে গাজী কামরুলের ক্যাডার হিসেবে সন্ত্রাসের পথে পা রাখে। আওয়ামী লীগ ২০০৮ সালের জাতীয় নির্বাচনে সরকার গঠনের পর শৈলেন আবারও ভারতে পাড়ি জমায়। এরপর বহুবার শৈলেন খুন হয়েছে এমন প্রচার হলেও এর সত্যতা মেলেনি।


অন্যান্য সংবাদ -এর সকল খবর