


আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মান্নান বলেছেন, গ্রামীণ নারীদের দারিদ্র বিমোচনে ইসলামী ব্যাংক অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে। দারিদ্র জনগোষ্ঠিকে সংগঠিত করে আরডিএস এর মাধ্যমে অর্থিক সহায়তার করে তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে ইসলামী ব্যাংক। গতকাল বিকেলে যশোরের নওয়াপাড়া ইসলামী ব্যাংক শাখায় স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন। তিনি আরো বলেন, এই প্রকল্পের আওতায় সাড়ে ১৩ লাখ পরিবার এই ব্যাংকের মাধ্যমে আর্থিক সহায়তা নিতে স্বাবলম্বী হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে গ্রাম পর্যায় দরিদ্র জনগোষ্টিকে এই প্রকল্পের আওতায় এনে তাদের স্বাবলম্বী করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি হাবিবুর রহমান, এভিপি নুরুল ইসলাম খলিফা, এভিপি মোহাম্মদ আলী, এভিপি ওবায়দুল হক, এসভিপি আব্দুস সালাম ও ভিপি আব্দুস সোবহান।
