


আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !
কেশবপুর ব্যুরো ; রোববার উপজেলার আউয়ালগাতি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির হাতে প্রধান শিক্ষক প্রহৃত হয়েছেন।
বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক শাহাজান আলীকে পরিচালনা কমিটির সভা ডাকার জন্য বলে আসছে। কিন্তু তিনি সভা না ডাকায় রোববার সভাপতিসহ কয়েকজন সদস্য বিদ্যালয়ে যেয়ে তাকে সভার নোটিশ লিখতে অনুরোধ করেন। এ সময় প্রধান শিক্ষক সভা ডাকতে অস্বীকার করায় সভাপতির হাতে প্রহৃত হয়।
সভাপতি আনোয়ার হোসেন বলেন, অডিট কমিটি প্রধান শিক্ষকের ৫ লক্ষাধিক টাকার অনিয়ম দুর্নীতি খুঁজে পেয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষককে মিটিং ডাকতে বলা হলেও তিনি মিটিং না ডেকে সভাপতিকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকে। একব্যক্তি এসব গালিগালাজ মোবাইলে রেকর্ডিং করে আমাকে শোনানোর পর স্কুলে যেয়ে তাকে মিটিং ডাকতে বলি। উল্লেখ্য উপজেলার চিংড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা ঘটনায় উপজেলা শিক্ষক সমিতি গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে উক্ত শাহাজান আলীকে রোববার চিংড়া যাওয়ার কথা ছিল। অতপর তিনি নিজেই প্রহৃত হয়ে তদন্তে যেতে পারেননি বলে জানা গেছে।
