


আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !
খুলনা ব্যুরো : খুলনায় গ্রেফতার হওয়া বিএনপি নেতাকর্মীদের মুক্তি, দলীয় কার্যালয় অবরুদ্ধ না করে আজ সোমবার বিকেল তিনটায় চারদলীয় জোটের গণ-মিছিল সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছে খুলনা চারদলীয় জোট। রোববার বেলা সাড়ে ১১ টায় নগরীর হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালে প্রেস ব্রিফিংয়ে এই সহযোগিতার কথা জানান নগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গতকাল রোববার কেন্দ্রীয় ঘোষিত বিএনপির গণ-মিছিলকে সফল করার লক্ষে দলীয় নেতাকর্মীরা যখন প্রস্তুতি নিচ্ছিলো তখন পুলিশ নগরীর ২৩ নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক জামাল উদ্দিন মোড়ল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আবদুর রউফ, তাঁতী দল নেতা বারিক হাওলাদার এবং সাবেক ছাত্রদল নেতা আবদুল হাই কালুকে গ্রেফতার করে। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করতে পুলিশ তাদের বাড়িতে সাড়াশি অভিযান চালিয়েছে। সাংসদ মঞ্জু বলেন, এই গ্রেফতার ও সাড়াশি অভিযান অসাংবিধানিক এবং বৈআইনী। তিনি আজ সোমবার বিকেল সাড়ে তিনটায় নগরীর বিএনপি কার্যালয়ের সামনে থেকে চারদলীয় জোটের নেতাকর্মীরা যাতে গণ-মিছিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে তার জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা চান।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, জামায়াতে ইসলামী নগর শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা আবুল কালাম আজাদ, বিজেপি নগর সভাপতি লতিফুর রহমান লাবু, খেলাফত মজলিসের নগর সভাপতি মাওলানা সাখাওয়াত হোসাইন, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, শফিকুল আলম মনা, কাজী সেকেন্দার আলী ডালিম, সাহারুজ্জামান মোর্তজা, সৈয়দা নার্গিস আলী, ফকরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু, জামায়াত নেতা মাষ্টার শফিকুল ইসলাম, মাহফুজুর রহমান প্রমুখ।
