http://www.finamate.com/

আর্কাইভ
শিক্ষকের হিংস্রতা

আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !

মাদকমুক্ত সমাজ গড়তে খেরাধুলার অভ্যাস গড়তে হবে : এমপি রণজিৎ
    A+ A A-

কাগজ সংবাদ : যশোর-৪ বাঘারপাড়া আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় বলেছেন, স্কুল কলেজের শিক্ষার্থীদের খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। এজন্য অভিভাবক ও শিক্ষকদের অগ্রনী ভূমিকা রাখা প্রয়োজন। তাহলে মাদক মুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে । তিনি রোববার খাজুরা শহীদ সিরাজ উদ্দিন মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। বক্তব্য দেন ইছালী ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন, অবসর প্রাপ্ত অধ্যক্ষ পরিতোষ কুমার ঘোষ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান মৃনাল, ইউনিয়ন সভাপতি তোফাজ্জেল হোসেন, প্রভাষক আক্তার হোসেন, কাইয়ুম হোসেন, গোলাম মোর্শেদ প্রমুখ।

অন্যান্য সংবাদ -এর সকল খবর