http://www.finamate.com/

আর্কাইভ
শিক্ষকের হিংস্রতা

আসাদ বেহেস্তী
দু’সাংবাদিক হত্যা হলো
মিলছেনা এর জবাবটা,
হত্যা করেই যায়না বদল
সাংবাদিকের স্বভাবটা।
সাংবাদিকের কাজটা কঠিন
বিপদ ঘটে চতুর্দিক,
আনেই তুলে আসল খবর
কোনটা গরল কোনটা ঠিক !

চাঁচড়া থেকে ইজিবাইকের এক ব্যাটারী চোর পাকড়াও
    A+ A A-

কাগজ সংবাদ : যশোরের চাঁচড়া এলাকা থেকে আব্দুর রউফ ওরফে টগর নামে ইজিবাইকের এক ব্যাটারী চোরকে আটক করেছে স্থানীয় জনতা। সে ওই এলাকার আব্দুর রহিম ওরফে আব্দার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, সপ্তাহ দুয়েক আগে ওই এলাকার সিরাজুল ইসলামের মালিকানাধীন একটি চার্জিং পয়েন্ট থেকে ১০ টি ইজিবাইকের ব্যাটারী চুরি হয়। এঘটনায় থানায় মামলাও হয়। কিন্তু চোর সনাক্ত করতে ব্যর্থ হয়। এরই এক পর্যায়ে গত ২৮ জানুয়ারি রাতে জিন্নাত নামে এক প্রহরীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চোর সনাক্ত করে স্থানীয়রা। টগরসহ পাঁচ/সাত জনে চুরি করেছে বলেও তথ্য পায়। সে মোতাবেক স্থানীয়রা ওই রাতেই টগরকে আটক করে পুলিশে দেয়।

অন্যান্য সংবাদ -এর সকল খবর