

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
নড়াইল প্রতিনিধি : জেলার নড়াগাতী থানার মাওলী ইউনিয়নের কয়েকটি গ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার সকাল ১০টায় মাওলী ইউনিয়নের মহাজন, খশিয়াবাড়ি, গন্ধবাড়ীয়া, ইসলামপুর, কলুরচর, তেলিডাঙ্গা ও চান্দেরচরের উপর দিয়ে কালবৈশাখী আঘাত হানে। এতে কাঁচা, আধাপাকা ঘরবাড়ি গাছপালা ভেঙ্গে যায়, গন্ধবাড়ীয়া আখের আলীর ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ায় মা ও স্ত্রী গুরুতর আহত হয়, আহতদের খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এছাড়া ইসলামপুর গ্রামের বজলার রহমানের ঘরবাড়িসহ গাছ পালার ব্যাপক ক্ষতি হয়েছে।
মাওলী ইউনিয়নের চেয়ারম্যান খাঁন ফিরোজ আহম্মেদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে সাহায্যের আশ্বাস দেন।

