http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

টোল আদায়কে কেন্দ্র করে খুলনায় যুবলীগ নেতা খুন
    A+ A A-

খুলনা ব্যুরো ॥ খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট বাজারের টোল আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে তৌহিদ শেখ (৩৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 
নিহতের পরিবার অভিযোগ করেন, শনিবার সন্ধ্যায় ক্ষেতের কাজ শেষে বাড়ি ফিরছিলেন তৌহিদ শেখ ও তার স্ত্রী। বাড়ির সামনে ঈদগাহ সংলগ্ন পথে আসার পর আকস্মিকভাবে ১৮/২০ জনের একটি সন্ত্রাসী গ্র“প তাদের ঘিরে ফেলে। এ সময় সন্ত্রাসীরা তৌহিদের শরীরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। প্রথম কোপের পর তিনি পালাতে চেষ্টা করেন। দৌঁড়ানো অবস্থায় স্থানীয় আনার মোল্লার বাড়ির সামনে এসে পড়ে যান তৌহিদ শেখ। তখন হামলাকারীরা তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার স্ত্রী’র চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তিনি উপজেলা যুবলীগের নেতা ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন মল্লিক জানান, নিহত তৌহিদ ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্প্রক্ত এবং তিনি উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।
গাজিরহাট ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা আব্দুর রউফ বলেন, ওই এলাকার কতিপয় ব্যক্তির সঙ্গে তাদের পূর্ব থেকেই বিরোধ ছিল। এটা সেই ঘটনার রেশ হতে পারে। তাকে হত্যার সময় তার সঙ্গে তার স্ত্রী ছিল। সে সবাইকে চিনতে পেরেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রকৃত ঘটনা বোঝা যাবে বলে তিনি জানান।
এ ব্যাপারে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমল কৃষ্ণ মন্ডল বলেন, গাজীরহাট বাজারের টোল আদায়কে কেন্দ্র করে আওয়ামী নেতা ঠান্ডা মোল্লা ও তার অনুসারী নাহিদ মোল্লার সাথে একই এলাকার আওয়ামী লীগ নেতা গাউস মোল্লার তার দীর্ঘদিন গোলযোগ চলে আসছিল। গত রাতে গাউস মোল্লার অনুসারী ভাইপো হিসেবে পরিচিত তৌহিদ শেখকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে। তবে এঘটনায় এখানো পর্যন্ত কোন মামলা হয়নি। কেউ গ্রেফতারও নেই।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল -এর সকল খবর