http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

মণিরামপুরে হরতালে বোমা বিস্ফোরণ ও মারপিটের মামলায় ৬ আসামি কারাগারে
    A+ A A-

কাগজ সংবাদ : যশোরের মণিরামপুর হরতাল চলাকালে বোমা বিস্ফোরণ ও মারপিটের মামলার এজাহারভুক্ত ৬ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল আত্মসমর্পন করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান। 
এরা হলো উপজলোর নেহালপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে খলিল, আব্দুল আজিজের ছেলে হাবিবুর রহমান, তাহেরপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে রুবেল, হাজরাকাঠি গ্রামের শামসুর রহমানের ছেলে রপিকুল ইসলাম, জয়সাগর গ্রামের মোমিনের ছেলে মিন্টু ও বিজয়রামপুর গ্রামের আনছার আলীর ছেলে জাহিদ।
আদালত সূত্র জানিয়েছে, গত ১৭ মে বিএনপি আহুত দেশব্যাপী হরতাল চলাকালে বেলা সাড়ে ১২টার দিকে বোমা হামলা ও মারপিটের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও যুবলীগের মিছিলে এ হামলা চালানো হয়েছে উল্লেখ করে গত ২০ মে মামলা করেন উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আদম আলী। এতে ২৭জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫জনকে আসামি করা হয়।
গতকাল এ মামলার এজাহারভুক্ত ৬ আসামি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানান। বিচারক শুনানী শেষে জামিন নামঞ্জুর করেন এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল -এর সকল খবর