

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
কাগজ সংবাদ : গতকাল দুপুরে যশোর সরকারি এমএম কলেজ ক্যাম্পাসের সামনে বোমাবাজি করেছে খড়কী ও ষষ্ঠীতলার দুটি দুর্বৃত্ত গ্রুপ। পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে তারা। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ তরিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে। সে কেশবপুরের আলতাপোল গ্রামের আলী আকবরের ছেলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্র জানিয়েছে, মাদক ও চোরাচালান নিয়ে খড়কীর ডিকো গ্রুপ ও ষষ্ঠী তলাপাড়ার প্রদীপ গ্রুপের মধ্য দ্বন্দ্ব চলে আসছিল। এর আগেও এ বিরোধ নিয়ে কয়েকদফা বোমাবাজি ও অস্ত্রের মহড়া দিয়ে উভয় পক্ষ নিজেদের অবস্থান জানান দেয়। গতকাল দুপরে উভয় পক্ষের কয়েকজন ডজন দুর্বৃত্ত এমএম কলেজের দক্ষিণ গেট এলকায় অবস্থান নেয়। এক পর্যায়ে উভয় পক্ষ বোমাবাজিতে লিপ্ত হয়। দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে উভয় পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া করে। এসময় পার্শ¦বর্তী মেসসহ কলেজের ছাত্র/ছাত্রীরা আতংকিত হয়ে পড়ে। নিরাপদ অবস্থানে ছুটতে থাকে অনেকে।
এ সংবাদে থানার কয়েকটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ধাওয়া করে তরিকুলকে আটক করে পুলিশ। তার জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম ইবাদুল হক জানিয়েছেন, কলেজের পাশে একদল সন্ত্রাসী বোমাবাজি করেছে। এটা কলেজ সংশ্লিষ্ট কিংবা ছাত্রদের কাজ নয়। তবে কলেজে এর প্রভাব পড়েছে। ছাত্র/ছাত্রীদের মধ্যে আতংক ছড়িয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।

