

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : একটি পুলের জন্য মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ও হোগলাবুনিয়া ইউনিয়নের দু’টি গ্রামের কয়েক হাজার লোক চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ঝুঁকি নিয়ে এলাকার লোকজনকে বাঁশের সাঁকো পার হতে হয়। কর্তৃপক্ষের উদাসীনতার কারনে আজও নির্মিত হয়নি জনগুরুত্বপূর্ন এ পুলটি।
এ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করে। যাতায়াতের সময় প্রতিদিনই ঘটে ছোট খাট দূর্ঘটনা। বিশেষ করে স্কুলগামী শিশু কিশোররা এ সাঁকো দিয়ে পারাপার হতে যথারীতি ভয় পায়। অভিভাবকরা স্কুলগামী শিশু সন্তানদের কোলে নিয়ে সাঁকো পার করে দেয়। স্কুল ছুটি হলে একইভাবে শিশুদের কোলে নিয়ে সাঁকো পার হতে হয়। একটি সাঁকো দু’দিক থেকে একই সাথে লোকজন পারাপারের সময় বিড়ম্বনায় পড়তে হয়।
এলাকাবাসী এ জনগুরুত্বপূর্ন খালের উপর পুল নির্মানের জন্য কর্র্তৃপক্ষের কাছে আবেদন করেও কোন ফায়দা হয়নি। সাঁকোটি একাধিকবার ভেঙ্গে পড়লে ব্যক্তিগত উদ্যোগে তা জোড়াতালি দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়। দু’ইউনিয়নের টানা পোড়েনে পুলটি নির্মান কিংবা সংস্কারের প্রধান অন্তরায় বলে এলাকাবাসী জানায়।

