

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।
খুলনা ব্যুরো : খুলনা-২ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নিজস্ব গাড়িটি শুক্রবার বেলা আড়াইটার দিকে দুর্ঘটনা কবলিত হয়। দুর্ঘটনায় গাড়ির ব্যাপক ক্ষতি হলেও অল্পের জন্য তিনি ও তার সাথে থাকা দলীয় নেতাকর্মীরা প্রাণে বেঁচে গেছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একটি প্রাইভেটকারসহ চালককে আটক করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।
এমপি নজরুল ইসলাম মঞ্জু জানান, তিনি শুক্রবার তার দলের এক নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠানের দাওয়াত সেরে খালিশপুর থেকে খুলনার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমেধ্যে কেডিএ এভিনিউয়ের আলীশান মোড়ে মহানগর বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদকে নামিয়ে দিয়ে গাড়ি যাত্রা করার মুহূর্তে একটি দ্রুতগতির প্রাইভেট কার এসে তার গাড়িতে (ঢাকা গ-১৬১) সজোরে আঘাত করে। সাথে সাথে এমপির গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় গাড়ির মধ্যে ছিলেন এমপি মঞ্জু। তিনি কোমরে আঘাত পেয়েছেন।
এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, এমপি নজরুল ইসলাম মঞ্জুর গাড়িতে যে গাড়িটি আঘাত করে সেই গাড়িসহ চালককে ঘটনার কিছু সময় পর কেডিএ এভিনিউয়ের গরীব নেওয়াজের মোড় থেকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক চালকের নাম জানাতে পারেননি তিনি।

